গিয়েছিলাম চট্টগ্রামে বেড়াতে। চাচাত ভাই বোনেরা আমাকে পেয়ে সে যে কি খুশি তা আর না হয় নাইবা বললাম। যতদিন ছিলাম প্রায় প্রতিদিন ই বেড়াতে যেতাম।তা একদিন আমার এক চাচাত বোন আবদার করে বসল খাওয়ানোর জন্য।তার উপর ওর জন্মদিন। কেন জানি যেতে ইচ্ছে করছিল না ।তারপর এক সময় রাজি হয়ে গেলাম।বোন টাকে কেক খাওয়ানোর জন্য নিয়ে গেলাম বনফুলে।
শুনেছি সেখানে নাকি পাত্র পাত্রী এক জন আরজন কে দেখতে, দু চারটা কথা বলতে যায়।
বসলাম এক টেবিলে। চারপাশ তাকাচ্ছি, হঠাৎ দুই জন যুবক আমাদের টেবিলের সামনে আসল আর আমাকে বলল," আপনি নিশ্চয়ই সে?"
অবাক হয়ে আমি বললাম , "তা আপনি কে?"
তিনি বললেন,"বসতে বলবেন না,তা না হলে আমরা চলি"
আমি বললাম,"প্রশ্নের জবাব না দিলে কি করে বলি?" ..
এইভাবে অনেকটা সময় কেটে গেল।অনেক কথা হল। পরে জানতে পারলাম ওনারা পাত্রী দেখতে এসেছেন। আর টের পাওয়া মাত্র আমি চেঁচিয়ে বললাম ,"না মানে আমি পাত্রী নই "।
[চলবে]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



