না মানে আমি পাত্রী নই ,বলার পর ও ওনারা অবাক হলেন না। বরং মিষ্টি করে হেসে বললেন, আপনি দেখি দারুন রসিক! মনে মনে ভাবলাম,মহা ফ্যাসাদে পড়ে গেছি দেখছি। ডান পাশে তাকিয়ে দেখি আমার বোনটা হাসছে।তা দেখে আর ও রাগ উঠল।
শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা করে ওনাদের জিজ্ঞাসা করলাম, তা আপনাদের মাঝে পাত্র কে? একজন হেসে আর একজন কে ইশারা করে বললেন যে >ও।
আমি তার দিকে তাকাতেই সে মাথা নিচু করে ফেলল। তা দেখে আমার হাসি চলে আসল।অনেক কষ্টে নিজেকে সামলিয়ে বললাম , "ও" আর ভাবলাম মানুষ বিয়ে করতে গেলে বুঝি এভাবেই লজ্জা পায় ।আমার কাজিন টা অনেক ক্ষণ পর মুখ খুলল। সে যে মুখ খুলল আর থামলনা,একের পর এক প্রশ্ন করে যাচ্ছে।আমি খোটা দিয়ে বললাম,এসব কি শুরু করলি? আমাকে ও কানে কানে বলল, দেখি না একটু বাজিয়ে।
না পারছি সইতে না পারছি বইতে।আমি যে পাত্রী নই কেন বুঝতেছেনা?
|চলবে
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



