আর আমিও হাসছি। এক সময় ঘুমিয়ে পড়লাম। এটা ছিল প্রথম মা বাবার থেকে দূরে থেকে জন্মদিন উদযাপন। একটু মন খারাপ হচ্ছিল।
বিকালে শুনি কিছু বান্ধবী আগে ভাগে বের হয়ে গেছে।যখন জিজ্ঞাসা করলাম,কেন? বলল, ওদের নাকি কি কাজ আছে। যাই হোক রেস্তারায় গেলাম। অর্ডার দিতে যাব আর আমার কিছু বন্ধু জোর করে পাশের এক ফদ কর্নার এ নিতে চাইল। অবাক হয়ে গেলাম।বললাম,"কেন তোরা না গ্রিল খাবি?" এক ফ্রেন্ড বলল,"তাত খাব। তার আগে আর একটা জিনিষ খাব।তুই কিন্তু কথা দিসিস যা চাব তাই খাওয়াবি।এখন ওটা খাওয়া। আর বাকিরাও এর মধ্যে চলে আসবে।" । কি আর করা, রাজি হয়ে গেলাম। অমা সেখানে গিয়ে দেখি ,মোমবাতি দিয়ে পুরা দোকান সাজানো ।আর বিশাল এক কেক এর সামনে বাকি বন্ধুরা দাড়িয়ে। য়ামি ঢুকতেই আবার চিৎকার ।"হ্যাপি বার্থডে নিশিতা" । বুঝতেই পারিনি যে ওরা আমাকে এভাবে চমকে দিবে।
আপনাদের ও নিশ্চ য়ই এমন অভিজ্ঞতা আছে কিংবা এর থেকে বেশী।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



