আশ্বিনের নীল আকাস, বাতাসে শিউলীর সুঘ্রান, ড্যাং কুরকুর ঢাকের বাজনা।
মন নেচে উঠতো, পুজো এসে গেলো। পন্ডিত পাড়ায় আমাদের বাড়ির সামনেই
যে ভগ্ন দেয়াল ছিলো, তার ফাঁক গলে চলে যেতাম অন্ধকারচ্ছন্ন ঠাকুর বাড়ির
বাগানে। বাগানের পিছন দিকটি ছিলো আমাদের সামনে। অই বাগানে এলোমেলো
ঘুরে বেরানো ছিলো আমার বড় প্রিয় একটি কাজ।
শাকালু, ভুই-চাঁপা, কাঠালি চাঁপা খুজেঁ বেড়ানো আমার নিত্য নইমত্তিক কাজই ছিল
বটে। কাঁটায় হাত পা ছরে যখন ঘরে ফিরতাম, তখন মায়ের হাতের উত্তম মদ্ধ্যম
ভালোই জুটতো কপালে। সকাল হলেই সব ভুলে ছুটে যেতাম। আমার সখিরা সব
অপেক্ষায় থাকতো। শঙ্করি, উমা, ছবি, বিলু, মেহদি।
পুজো মন্ডপের সামনে ঘুরোঘুরি। আলো চাল, দুধ, কলা, মাখানো প্রসাধ চেটে খেয়ে
অমৃতের স্বাধ অনুভব করতাম।
প্রহার নিশ্চিত যেনেও মহা উল্লাসে আরতি উপভোগ করতাম। মা যখন চুলের মুঠি
ধরে ঝাকুনি দিয়ে বলতেন, ‘লক্ষিছাড়ি, এসব কি আমাদের দেখতে আছে? অবাক
হয়ে কান্না গিলে বলতাম, ‘বারে, কেনো নয়? শঙ্করি, উমারা যে দেখছে?
হতাশ হয়ে মা বোধহয় হাল ছেড়ে দিতেন।
বিসর্জনের দিন, সবার সাথে চলে যেতাম বহ্মপুত্রের পাড়ে। সবার সাথে গলা মিলাতাম।
সবার চোখের জলের সাথে আমার অশ্রুও মিলে যেতো, আলাদা করা যেতোনা।
বাবা এনে দিতেন, ছোটদের ‘মহাভারত’ রামায়ন। গো-গ্রাসে গিলতাম।
সীতার দুঃখে দুখী হতাম। এমনি করেই হয়তো সব কিছু মিলে মিশে একাকার হয়ে
গিয়েছে। আজ ও আশ্বিন এলেই মনটা কেমন যেন করে উঠে। কানে ভেসে আসেনা
ড্যাম কুরকুর ঢাকের বাদ্যি। তবু মন বলে পুজো এলো। পত্রিকায় চোখ খুজিঁ, দেবী
কিসে এলেন।
অনেক কিছু হারিয়ে গিয়েছে জীবন থেকে। শঙ্করি, উমা, ছবি, মেহদি কে কোথায়
আছে, জানিনা। কিন্তু আমার অই শৈশবের মনটি আজো ঠিক তেমনি আছে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



