ভালোই তো আছি
আ,হ,ম, কামরুল হাসান।
বনবাসে যাবো বলে অনেকটা পথ হেঁটে
সুন্দরবন ছুয়ে ফিরে আসি, ব্যার্থ মনরথে......
অসংখ্য গাছের ভীড়ে বন খুঁজে পাওয়া গেল না তো!
একা একা বিপন্ন নই, তবুও একাকিত্তে বিষন্ন
ও বিবর্ন বই কি!
সঙ্গ খুঁজে হন্যে হয়ে ঘুরেছি বাজারে, হাটে,
বন্দরে বন্দরে।
মানুষের ভীড়ে বিভ্রান্ত, দিগভ্রষ্ঠ...... শেষতক
থেকে গেছি জনারন্যে একা!
এখন একাকি বসবাস।
জিহ্ববা আড়ষ্ট অনাভ্যাসে, সময় কাটাই রুদ্ধবাক!
আগ্রহী শ্রাবন কেন এগিয়ে আসেনা, তাই
মস্তিস্কের কোষ গুলো কথা বলে পরস্পর, নিরন্তর!
সুর্যের থেকে মুখ ফিরিয়েছি বলে চলাচল মানেই শুধু
ধাওয়া করে যাওয়া নিজ ছায়া............
ছুটে ছুটে গেছে আগে ভাগে, কিছুতেই দেয়নি তো ধরা!
সুর্যমূখী হই—ইচ্ছে হয়, “দেরি হয়ে গেছে”
বলে শেষে সময়।
দানা দানা পাগলামো জমাট বাঢতে থাকে আমার
স্থবির চেতনায়!
সব রক্ত শুষে নিয়ে গেছে ঐ উন্মত্ত নিষ্ঠুর একাকিত্ত।
তাই যখন শুধাও, “ভালো আছো?
সত্যি কথাই বলি, জমাট ঠোটে হেসে, “ আছি আর কি এই!
চলে যাচ্ছে, কেটে যাচ্ছে! রক্তপাত নেই!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


