somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পছন্দের কিছু অনলাইন ফোক গানের সঙ্কলন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেটে বসে কাজ করার ফাঁকে ফাঁকে গান শোনাটা ভাল একটা বিষয়। আর মাঝে মাঝে লোক গান শুনতে খুব ইচ্ছা করে। মুশকিল হয় কি ... ভাল মানের লোক গানের জুক বক্স পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। কাজ করতে করতে এক ধরণের গান দিয়ে শুরু করলে অটোপ্লে -র কারণে বিচিত্র বিচিত্র সব গান প্লে হতে থাকে। তাই এখানে বেশ কিছু গানের জুক বক্স দেয়া হলো - মুলত নিজের সুবিধার জন্যই। তবে আপনাদের ঈষৎ কাজে লাগবে এই প্রত্যাশাতো মনের কোনে আছেই। গান গুলো কলকাতার নামি অডিও কোম্পানীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নেয়া। তাই লিঙ্ক হারিয়ে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। তো হ্যাপি লিসনিং।

জয়তী চক্রবর্তীর অ্যালবাম লোক। প্রত্যুষ বন্দোপাধ্যায় এর মিউজিক অ্যারেঞ্জমেন্ট এ জয়তীর গান গুলো খারাপ লাগবে না। আমা অডিও থেকে প্রকাশিত অ্যালবামে
১। সখি পিয়া
২। সে জানে
৩। মনের মানুষ
৪। মাহুত বন্ধু
৫। আসেন শ্যাম
৬। ভ্রমর কইও

শিরোনামে ৬টি গান আছে।




ই্মন চক্রবর্তীর অ্যালবাম হৃদাসনে। ইমনের গায়কীতে একটা অন্যরকম ব্যাপার আছে। একই সাথে পরিপক্কতা, বিষন্নতা আর পরীক্ষামূলক একটা বিষয়ের সন্নিবেশ আছে। সারেগামা থেকে প্রকাশিত অ্যালবামটিতে মোট ৮টি গান আছে।
১। ভ্রমর কইও গিয়া
২। হৃদাসনে সাজাইয়া
৩। জীবন নদীর কুলে কুলে
৪। তালই পালঙ্কে ঘুমাইসে
৫। কৃষ্ণপ্রেমে পোড়া দেহ
৬। ফুল গাছটি লাগাইছিলাম
৭। একদিনও উড়ি চালি যাইবো
৮। প্রভাত সময়ে শচীর আঙিনা মাঝে
শিরোনামে এ্ই গান গুলো অন্য ধরণের একটা আবেশ দেবে। নির্বাচনও ভালো।




সুরজিত আর তার বন্ধুদের অ্যালবাম ফোক কানেকশন। যেমন বেণী তেমনি রবে, কানাই হো, চোর ঢুকেছে ঘরে, কিশোরগঞ্জে মাসির বাড়ি, চিরল চিরল তেতুল পাতা, প্রাণ বব্ধেরো বাড়িতে- শিরোনামের মোট ৬টি গান আছে। আশা অডিওর ২০ বছর পূর্তিতে বের হয়েছিল অ্যালবামটি। গায়কী আর কম্পোজিশনে ভিন্নতা আছে। ভাল লাগতে পারে।




দীপান্বিতা চৌধুরীর বাংলা লোকগীতির অ্যালবাম রাই সুন্দরী। খুব ঝরঝরে কণ্ঠ দীপান্বিতার। তার অ্যালবামের সাথে কালিকাপ্রসাদের মত ব্যক্তি আছে। তাই লোকগানের গীতল একটা মেলডির দেখা পাওয়া যাবে এই অ্যালবামে। লোকগানের স্বকীয়তা হারালে শ্রুতি মধুর গান গুলি আনমেন শুনতে ভাল লাগবে। আশা অডিও প্রকাশিত এই অ্যালবামে মোট
১। বৃন্দাবন বিলাসিনী রাই
২। জলে যাইও না গো রাই
৩। খাঁচার ভিতর অচিন পাখি
৪। খেজুর গাছে হাতি বান্ধ
৫। প্রাণের বন্ধুয়া যায়
৬ । বারো মাসে তেরো ফুল
শিরোনামে মোট ৬টি গান আছে। রাধারমন, লালন সহ বিভিন্ন ধরণের লোকগীতি আছে অ্যলবামটিতে।




এবারে একটা অন্যরকমের অ্যালবাম। সলিল চৌধুরীর লোকগানের সঙ্কলন ভাসাইলি রে । গেয়েছেন তপন দে। তপন দে খুব ভাল না গাইলেও ঠিক ঠাক আছে। নতুন করে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সলিল চৌধুরীর গানে একটা যাদু আছে। সলিল চৌধুরী পরীক্ষামূলক গান করলেও জনপ্রিয়তার মাপকাঠিতে পুরোপুরি সফল। এই বিরল সৌভাগ্য খুব অল্প মানুষের হয় - আর তারা নিশ্চিত ভাবেই - তার সময়ে প্রভাবশালী হয়- কালের যাত্রায়ও টিকে যান। আশা অডিওর প্রকাশিত এই অ্যালবামে
১। আমায় ভাসাইলিরে
২। সজনি ও সজনি
৩। ভাঙ্গা ঘরে ও বরষা
৪। ও মাঝি ভাইও
৫। হায় হায় কী হেরিলাম
৬। গঙ্গা গাঙ্গের তরঙ্গে
৭। মন ময়ুরপঙ্খী
৮। হেই সামালো হেই সামালো
৯। সুনয়নী সুনয়নী
১০। ইচ্ছা করে পরানডারে
শিরোনামে ১০ টি গান আছে। যেগুলোর মধ্যে অনেক গুলো খুবই জনপ্রিয়। গায়কিটা শুধু আরেকটা ভাল হলেইও অ্যালবামটা জমে যেত।




মাদলের অ্যালবাম সোন্দরী কমলা । ফোক গানের দল মাদলের গান অনেকেরই শোনা। আশা অডিও বের করেছে তাদেরই অ্যালবাম সোন্দরী কমলা। গানের নির্বাচনে আছে বৈচিত্র। গায়কীও মিউজিক অ্যারেঞ্জমেন্ট খারাপ লাগবে না। গানের কথার উচ্চারণ ভঙ্গীর ক্ষেত্রে আঞ্চলিকতা বজায় রাখার চেষ্টা করে পুরোপুরি সফল হতে না পারলেও আলাদা একটা স্বাদ দেয়।
১। ভালো করিয়া বাজান রে
২। ছুডো ছুডো ডেউ তুলি
৩। মাকার পরবে মাদনা ছোড়া
৪। বন্ধু জানিয়ারে জানলা না
৫। বিয়ের গাড়ী ঐ বুঝি আইসে
৬। সালতলে বেলা ডুবিল
৭। নিশীতে যাইও ফুলবনে
৮। অমৃত মেঘের বাড়ি
৯। সাজো সুন্দরী কইন্যা
১০। কি কমুগো ও ঠাকুরঝি
শিরোনামের ১০ গান বিভিন্ন স্বাদের। ভাল লাগবে।




চাইলে মাদলের আরেকটি অ্যালবামও শুনতে পারেন।



মাদলের রবীন্দ্রসংগীতের আরেকটি অ্যালবাম, সংগীত শ্রীকান্ত আচাযের। লোকগান নয়, তবে খুব ভাল অ্যালবাম, তাই এখানে রেখে দিলাম। নিজের জন্যই মূলত। শুনে দেখতে পারেন , খারাপ লাগবেনা। গ্যারান্টি দিচ্ছি।




আপনার লোক গান শ্রবন আনন্দের হোক। পরে আবার দেখা হবে এই সব অধিকাংশ গানের মূল ভুখন্ড- আমাদের বাংলাদেশের লোক গান নিয়ে। ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×