তুমি গুছিয়ে কোন কথা বলতে পার না
তোমার চোখ কথাগুলো বলে দেয়।
তুমি ডাকতে পার না
তোমার ঠোটের হাসির রেখা তা বোঝায়।
তুমি সম্মতি জানাতে পার না
তোমার কালো চুলের ঝলকে উঠা তা জানিয়ে দেয়।
তুমি কাছে বসতে বলতে পার না
শুধু তাকিয়ে থাক আর ইশারা কর।
আমি তোমার হতে চাই
শুধু তোমার।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




