তুমি কি মাথা নেড়ে হ্যাঁ বলছ
চোখের ইশারায় আমাকে ডাকছ
হাত বাড়িয়ে আমায় টেনে নাও
ঠোঁটে হাসির রেখায় মনের কথা বল
ভুঁরুর টানে প্রশ্ন কর
চোখের পাতার পলকে মনের ভাবনা বলো ?
তোমার অনুচ্চারিত শব্দ, চোখের তারার ঝিলিক
আমায় চমকিয়ে দেয়
চোখের পাতার নড়ন, এদিক ওদিক তাকানো
আমাকে বিভ্রান্তিতে ফেলে, কি বলছ বুঝতে পারি না
হঠ্যাৎ দু'চারটে চুল চোখের উপর পড়ে
আমায় বিমোহিত করে
তুমি আমাকে কিছু বল,
আমি তোমাকে বুঝতে চাই
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




