somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে সাত জাতির এই টুর্নামেন্ট। কিন্তু এমন টুর্নামেন্টের উত্তাপ শুধু স্টেডিয়ামপাড়াতেই। শহরের খুব কম জায়গায় চোখে পড়বে টুর্নামেন্টের প্রচারণা।
বাংলাদেশের যুবাদের এশিয়া কাপের অভিযান শুরু হচ্ছে আজ। বেলা ৩টা ১০ মিনিটে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ভারতের।
বাংলাদেশের বয়সভিত্তিক দল মানেই যেন বিকেএসপি। এবারের টুর্নামেন্টেও ব্যতিক্রম নয়। ১৮ সদস্যের দলের ১০ জনই বর্তমানে বিকেএসপির ছাত্র। বাকিরাও বিকেএসপি থেকে বের হয়ে প্রিমিয়ার লিগে খেলছে। জাতীয় দলের চার খেলোয়াড়—ফরোয়ার্ড রুম্মন সরকার, আরশাদ হোসেন, মিডফিল্ডার ফজলে হোসেন রাব্বী ও ডিফেন্ডার আশরাফুল ইসলাম এই দলের বড় ভরসা।
দুই বছর আগে সর্বশেষ বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়ায় সেবার আমন্ত্রণমূলক অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে ভারতের কাছে ৪-২ গোলে হারে বাংলাদেশ। তবে আজ জয়ের আশা নিয়েই মাঠে নামতে চান অধিনায়ক রুম্মন সরকার, ‘ভারত টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। কিন্তু আমরা খেলব ঘরের মাঠে, প্রতিপক্ষ কে সেটা বড় কথা নয়। নিজেদের সেরাটা উজাড় করে ম্যাচ জিতেই মাঠ ছাড়তে চাই।’ রুম্মনের মুখে জয়ের সুর বাজলেও কোচ জাহিদ হোসেন অনেকটাই বাস্তববাদী, ‘ড্র করতে পারলে সেটাই হবে আমাদের জন্য সম্মানজনক ফল।’
ভারতের এই দলে রয়েছেন সর্বশেষ এসএ গেমসে খেলা তিন খেলোয়াড়—গোলরক্ষক পঙ্কজ কুমার রাজাক, অধিনায়ক নীলম সানজিপ ও ফরোয়ার্ড মোহাম্মদ ওমর। কোচ কারিয়াপ্পা বোলেপান্ডা জয়াপ্পা এসএ গেমসে রুপা জিতিয়েছেন দলকে। ঢাকায় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তিনি, ‘যদিও বয়সভিত্তিক দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই তবে বাংলাদেশকে সমীহ করছি। আমাদের প্রত্যেক খেলোয়াড় নিজেকে প্রমাণের অপেক্ষায় রয়েছে। আমরা এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি।’
টুর্নামেন্ট জাঁকজমক করতে বাংলাদেশ হকি ফেডারেশন বেশ তৎপর। আন্তর্জাতিক হকিতে রেওয়াজ না থাকলেও উদ্বোধনের সময় ২৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। যেখানে নাচে-গানে ফুটিয়ে তোলা হবে বাংলাদেশের সংস্কৃতি। ইউরোপের হকি টুর্নামেন্টের আদলে ম্যাচের বিরতিতে বাজবে ডিজে, থাকবে শর্ট ধুমধাড়াক্কা গানও।

কপি: প্রথমআলো
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

×