বাংলার প্রাণেরমেলা, একুশে বইমেলা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
প্রায় চারশো বছর আগে ইরানের বিখ্যাত দার্শনিক ওমর খৈয়াম বলেছিলেন.....
"একদিন রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘুলাটে হয়ে আসবে
কিন্তু বই সে তো অনন্ত যৌবনা"।
এই কথা গুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মতো এখন যেন তেমন কেউ নেই বললেই চলে।
বইমেলাতে দর্শকদের কোন কমতি নেই কিন্তু বই ক্রেতা ও পাঠকদের ভীষণ অভাব।
আমাদের কিশোর বয়সে আমরা প্রতি মাসে গড়ে কমপক্ষে দুটো হলেও বই কিনতাম আর লাইব্রেরী ও বন্ধুদের কাছে ধার করে বই পড়া তো আছেই।
এই বই পড়া নিয়ে অভিভাবকদের কাছে কতো বকুনি ও পিটুনি খেতে হয়েছে।
গল্পটা শেষ করার প্রয়োজনে বাথরুমে ঢুকে বই পড়ার অভিজ্ঞতা পর্যন্ত আছে।
বর্তমান প্রজন্ম এখন বই পড়া থেকে অনেক দূরে সরে গেছে। তারা যেটুকু সাহিত্য চর্চা করে, সেটা কেবলমাত্র ফেসবুকে।
এভাবে চলতে থাকলে, সেইদিন আর বেশি দূরে নয়, যখন কবি, সাহিত্যিক ও প্রকাশকরা বই প্রকাশ করে রাস্তায় রাস্তায় বইয়ের পাঠক খুঁজতে বের হবে।
তাই আসুন, আমাদের নৈতিক দায়িত্ব থেকে সবাই মিলে নতুন প্রজন্মের হাতে নতুন বই তোলে দেই, বই পড়ায় অনুপ্রেরণা দেই, নতুন নতুন পাঠক সৃষ্টি করি।
প্রাণবন্ত হোক, বাংলার প্রাণেরমেলা, একুশে বইমেলা।

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



