somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌবনবতী বিধবা ও তালাকপ্রাপ্তা নারী মানেই পতিতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লেখার শিরোনাম দেখে অনেকেই হয়তো গালাগালি করে আমার চৌদ্দ গুষ্টি উদ্ধার করছেন, আর কারো কারো চোখ কপালে উঠে গেছে।
দয়া করে শান্ত হয়ে চোখ নামিয়ে আমার লেখাটা পড়ে শেষ করুন।
আমাদের সমাজে কারণে-অকারণে, দোষে-বিনা দোষে অনেক নারী তালাকপ্রাপ্তা হচ্ছেন আর কেউ কেউ নিয়তির নির্মম কষাঘাতে হচ্ছেন বিধবা।
এরপর তাদের অনেকের আমাদের সমাজের ভেতর জীবন যাপন করা কতোটা কঠিন হয়ে উঠে, তা কেবল সেই ভুক্তভোগী নারীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না।

সাধারণত কি কি ঘটনা ঘটে থাকে এর অতি সংক্ষিপ্ত রূপ তোলে ধরছিঃ-

---< মহল্লার দুধওয়ালা, সবজিওয়ালাদের কাছে হঠাৎই আপনার কদর বেড়ে যাবে। এমনকি মহল্লার দোকানদার রাতে মোবাইলে ফোন করে লম্বা সালাম দিয়ে বলবে, ভাবি আপনার সদাই পাতি নিয়ে বাসায় আসবো নাকি, ভাই তো আর নাই, যদি আপনার কিছু লাগে।

---< মহল্লার যে পুরুষ গুলোকে পূর্বে কখনও দেখেন নাই, হঠাৎই তারা আপনার অতি আপনজন হয়ে যাবে। সবাই আপনার খুঁজ খবর নিবে। যেকোন প্রয়োজনে তাদের ডাকতে বলবে। কেউ কেউ অতি উৎসাহী হয়ে আপনার এতিম সন্তানের হাতে বড় একটা বাজারের ব্যাগ ধরিয়ে বলবে, তোমার আম্মুকে বলো আজকে রাতে তোমাদের বাসায় ডিনার করবো।

----< হঠাৎই আপনার মোবাইলে বিভিন্ন অপরিচিত পুরুষদের রং নাম্বার কল আসা বেড়ে যাবে। কেউ কেউ বারবার চেষ্টা করে যাবে রং নাম্বার থেকে রাইট নাম্বার হয়ে যেতে। বিষয়টা হলো এমন, যদি লাইগ্যা যায়।

----< যেসব পরিচিত পুরুষ মানুষ গুলো আপনার বাসায় খুব একটা আসা যাওয়া ছিলো না, হঠাৎই তাদের দরদ অনেক বেড়ে যাবে। তারা আপনার অতি আপনজন হয়ে উঠবে। আপনি বিরক্তি দেখানোর পরেও তারা নির্লজ্জের মতো আপনার খুঁজ খবর নিতে বারবার আপনার বাসায় আসবে।

----< আপনার চেহারা যেমন হোক না কেন, হঠাৎই আপনি অনেক পুরুষের চোখে হয়ে উঠবেন বিশ্ব সুন্দরী। তারা আপনাকে জানাবে, আপনাকে দেখার পর তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনাকে প্রতিদিন অন্তত একবার না দেখলে তাদের শ্বাস কষ্ট বেড়ে যায়, উনারা হার্টের নয়তো হাঁপানি রোগে আক্রান্ত হয়ে পড়েন।

এভাবে অনেক কথা বলা যাবে কিন্তু শেষ হবেনা। এইসব কিছুর মূল কারণ হলো আপনার যৌবনবতী দেহ। অনেকেই আপনার নিঃসঙ্গতা ও অসহায়ত্বের সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে। তারা আপনাকে তখন একজন মেয়ে, বোন, ভাবি, বন্ধু, প্রেমিকা বা অসহায় নারীর নজরে নয়, কেবল একজন পতিতা হিসেবে দেখতে চায়। আপনি তাদের দৃষ্টিতে কেবলই একজন পতিতা, তারা শকুনের মতো আপনার যৌবন ঠুকরে ঠুকরে খেতে চায়। আপনিও হয়তো কোন একদিন সেই সব যৌন ক্ষুধার্ত শকুনদের খাদ্যে পরিণত হবেন স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় আবার কখনও হবেন ভুল প্রেমের ফাঁদে পড়ে। এক সময়ে আপনি হয়ে উঠবেন সত্যি সত্যিই পতিতা।
তাই প্রথম থেকেই আপনাকে হতে হবে বিচক্ষণ ও আপনার যৌবনের বিশ্বস্ত রক্ষিতা।

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×