ফকির লালন সাঁই বলেছিলেন ----
"ও যার আপন খবর, আপনার হয়না
আপনারে চিনতে পারলে রে, যায় অচেনা রে চেনা"।
সাধক খুব সুন্দর করে অল্প কথায় অনেক কিছুই বলে দিয়েছেন।
যা বিশ্লেষণ করলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব।
বাস্তবে, সত্যিই কি আমরা আমার আমি কে চিনি...???
আমি কে, কোথা থেকে আসলাম, কেন আসলাম আবার কোথায় চলে যাব, এই প্রশ্নের উত্তর গুলো কি কখনও খুঁজি...???
আচ্ছা, আমরা চিন্তা ভাবনায় নিজেকে যা ভাবছি, আসলেই কি আমি তাই...???
আমরা অপরের কাছে নিজের যে পরিচয় দিচ্ছি, এটা কি সত্যিই আমার প্রকৃত পরিচয়...???
আবার আমরা, অপরের কাছে নিজেকে যেমন প্রদর্শন করছি, যে কথাগুলো বলছি, আমি কি সত্যিই সেই মানুষ, আমি কি ঠিক তাই করছি...???
আমরা নিজেকে নিয়ে যেমন চিন্তা ভাবনা করি, বাস্তবে কি আমরা ঠিক সেই কাজটা গুলো করছি বা ঠিক সেভাবেই চলছি...???
নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে নিজেই আবিস্কার করতে হবে।
তার জন্য নিজেকে একান্ত কিছু সময় দিতে হবে, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার জন্য, তাহলেই প্রশ্ন গুলোর সঠিক উত্তর খুঁজে পাওয়া সম্ভব।
আমরা নিজেই নিজেকে চিনি না বলেই জীবনের অনেক সমস্যা তৈরি হয়।
যখন প্রকৃত অর্থে, নিজেকে জানা যায়, তখনই অচেনা কেও চেনা সম্ভব।
তখন জীবনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে।

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



