দিলু নাসের এর ছড়া ঃ মানুষ নামা
১৮ ই জুলাই, ২০০৯ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেদিকে তাকাই
দেখতে যে পাই
মানুষে মানুষে দ্বন্দ
মানুষের দোষে মানব জীবন
হচ্ছে যে নিরানন্দ
মানুষ ভাবেনা মানুষের কথা
মোটে ও বুঝেনা
কেউ মানবতা
আপন স্বার্থে সবখানে লোক
হয়ে গেছে আজ অন্ধ
মানুষ এবং পশুর মাঝে
নেই তো তফাৎ কর্ম কাজে
মানুষজনের কাজে ও কর্মে
লুকাচ্ছে মুখ পশুরা শরমে
মানব সমাজে প্রেম ও প্রীতির
লেনদেন যেন বন্ধ
মানুষ ধরছে দানবের রূপ
চিন্তা চেতনা পাচ্ছে যে লোপ
বুঝেনাতো কেউ মোটে ও এখন
স্বজাতির ভালো মন্দ
করছে মানুষ কাজ অশোভন
তাই বিপন্ন মানব জীবন
পৃথিবীটা জুড়ে জীবন যাপনে
হচ্ছে পতন ছন্দ
মানুষেরা যদি মানুষ না হয়
হয়ে যাবে এই সভ্যতা ক্ষয়
হয়তো অচিরে করবেন প্রভু
মানুষ সৃষ্টি বন্ধ
মানুষ আবার মানুষ হলে
সুখী হবো ফের আমরা সকলে
বিশ্বে আসবে সুখ ও শান্তি
হাসি খুশী মহানন্দ ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুন
শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুন