মানুষের চোখগুলো আহত আকাশ
সৈ য় দ রু ম্মা ন
কি অনায়াসে পুরে নিলে আস্ত একটি রাষ্ট্র তোমার মুঠোয়,
বিকলাঙ্গ প্রজাপতিগুলো হাতড়িয়েছিলো দুঃখের আইলে আইলে
কিন্তু তাঁদের চোখে আবারও নেমে এলো ভোমরার শূল;
দেখি, মানুষের চোখগুলো আহত আকাশ !
আমাদের বিশ্বাসে ট্রোজানের যবনিকা এলো,
গোলাপের লাল পাপড়িগুলো হয়ে গেল মুড়ি-মুড়কি-খই।
বণিক-আয়না তবে এবার আলোকভেদ্য ...
কুশীলব-পর্ব ছাপিয়ে হলে তীক্ষ্ণ তীরন্দাজ।
আলোকবর্ষগুলোও দেখবে তোমার ঠোঁটে তাড়কার হাসি;
বিদীর্ণ ত্রাচিসতে ঘোরে এ কোন অ্যাফিয়ান্তেস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



