somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশ্চিমবঙ্গের বাংলা ও বাঙালির বিলুপ্তি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পশ্চিমবঙ্গের অনেক ভাইকে দেখা যায় বাংলা ভাষাকে নিয়ে টানাহেঁচড়া করতে। অথচ তারা খুব ভালভাবেই জানেন বাংলা ভাষার জন্য একমাত্র পূর্ববাংলার বাঙালিরাই রক্ত দিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন মুসলমান। যা ইতিহাসের পাতাকে অলংকৃত করে রেখেছে। ১৯৫২ সালের সেই ২১ফেব্রুয়ারির প্রতি শ্রদ্ধা জানাতে আজও বিশ্বের প্রতিটি অঞ্চলে মাতৃভাষা দিবস পালিত হয়। যে শ্রেষ্ঠত্ব অন্য কোন জাতি অর্জন করতে পারেনি, সেটা পূর্ববাংলার মানুষ অর্জন করে নিয়েছে।

একসময় পূর্ব ও পশ্চিম বাংলার মানুষ ছিল একাত্ময় আবদ্ধ। কিন্তু সময়ের পরিবর্তনে পশ্চিমবঙ্গের বাঙালিরা মিছামিছি নিজেদেরকে শ্রেষ্ঠ বাঙালি দাবী করে। সর্বশেষ অবস্থায় দেখা যায়, তারা তাদের মাতৃভাষা ভুলতে বসেছে। ভুলতে বসেছে তাদের বাঙালি সংস্কৃতি।

ভারতের রাষ্ট্রীয়ভাষা নির্বাচনে রবীঠাকুরের হিন্দি ভাষার প্রতি সমর্থন। উপন্যাসিক বঙ্কিমচন্দ্রের মুখে ঢাকার বাঙালি মুসলমানকে কাকের সাদৃশ্য মনে হওয়ার প্রকাশ। ঢাকা ভার্সিটি হওয়ার বিপক্ষে পশ্চিমবঙ্গসহ ভারতের শিক্ষিতজনের শ্লোগান। বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের এসব কথা থেকে পূর্ববঙ্গের প্রতি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে ক্ষোভ, হিংসা ও ঘৃণা জন্ম নিতে থাকে। তারা ভাবতে থাকে তারাই প্রকৃত বাঙালি।

মজার বিষয় হচ্ছে, চর্চাপদের আবিষ্কারক জনাব হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা ভার্সিটি হওয়ার বিপক্ষে বড় গলায় কথা বলেছিলেন কিন্তু যখন ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা লাভ করলো তখন এই ভদ্রলোক নিজে ঢাকা ভার্সিটির ভিসি হওয়ার জন্য উঠেপড়ে লাগেন। উনার জন্য দুঃখ, উনি ভিসি হতে পারেননি, কিন্তু ইতিহাসে হাসির পাত্র হয়ে আছেন। কিন্তু উনি বিখ্যাত মানুষ বটে। এই বিখ্যাত মানুষদের ভিন্নরূপের প্রভাব পশ্চিমবঙ্গের বাঙালিদের মনে এক ধরণের হিংসার জন্ম দেয়। যার কারণে পশ্চিমবঙ্গের অনেক বুদ্ধিজীবী বাংলাদেশীদের বাঙালি মানতে পারেন না। যার প্রভাব থেকে পশ্চিমবঙ্গের সাধারণ পাব্লিকও রেহাই পায়নি। তবে বাংলাদেশের বাঙালিরা পশ্চিমবঙ্গের ভাইদেরকে আজীবন বাঙালি ভাই হিসেবেই মনে করে যাবে। যদিও তারা সময়ের সাথে পাল্লা দিয়ে রবীঠাকুরের স্বপ্ন বাস্তবায়ন করে হিন্দি ভাষার দিকে ধাবিত হচ্ছে।

হয়ত কিছুকাল পর আসামের মত তারাও স্বাধীনভাবে নিজ মাতৃভাষায় কথা বলতে পারবে না। ওরা সময়কে নিয়ন্ত্রণে আনতে পারেনি, উল্টো সময়ের নিয়ন্ত্রণে চলে গিয়ে নিজেদের ভাষা-সংস্কৃতি হারাতে বসেছে।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×