তোমরা খুব ভালোমানুষ (কবিতা)
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমরা খুব ভালোমানুষ
সাইয়িদ রফিকুল হক
তোমরা খুব ভালোমানুষ!
এই দুনিয়ায় তোমাদের মতো
মানুষ আর হয় না,
তোমরা প্রস্ফুটিত গোলাপের মতো
কত বাহারি-রঙ তোমাদের!
আর গায়ে কি সুঘ্রাণ!
তাই কুমারী-ফুলগুলো
পাগলের মতো ছুটে যায়
শুধু তোমাদের কাছে।
তোমরা খুব ভালোমানুষ!
দুধে ভেজাল,
তাই পান করো না দুধ,
মধুতে ভেজাল,
তাই পান করো না মধু,
মদে নাই ভেজাল
তাই পান করো মদ শুধু!
তোমরা অনেক ভালো!
আর খুব ভালো,
গরিবের দুঃখ দেখে
তাইতো কষ্ট করে
এখনও একটু হাসো!
তোমাদের এই হাসিটুকুই
এখন গরিবের সম্পদ।
আর তোমরা না হাসলে
এই পৃথিবী হাসে না,
ফুলকলিদের ঘুম ভাঙে না,
পৃথিবীতে গোলাপ প্রস্ফুটিত হয় না।
তোমরা কতো ভালো!
আমরা বেকার-মূর্খ বলে
তোমাদের বুঝতে পারি না,
ফুলকলিরা চেনে তোমাদের!
অথচ আমরা চিনি না,
কতোটা মূঢ় হলে
এমনটি হয় এই জগতে!
তোমরা খুব ভালোমানুষ!
গরিবের দুঃখ সইতে না পেরে
মদের নেশায় চুর হয়ে থাকো,
অর্থনেশায় থাকো বুঁদ হয়ে,
তোমাদের আশীর্বাদে
ফুলকলিগুলো প্রস্ফুটিত হয় অকালে!
তোমরা কতো ভালো!
দুধ ছেড়ে তাই ধরেছো মদ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন