নিজের লাভে সবই জায়েজ
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের লাভে সবই জায়েজসাইয়িদ রফিকুল হক
নিজের লোভে নিজের লাভে
টানছে সবাই ঝোলা,
টাকার গন্ধে রাখছে সবাই
দরজাটা তাই খোলা!
তুমি যখন ঘুষটা খেয়ে
বলছো সবই বখশিস,
নিজের লাভে নীতিকথা
করছো তখন ডিসমিস!
স্বার্থলোভী-মানুষগুলো
হচ্ছে ভীষণ অন্ধ,
কুকুর-মতো শুঁকছে এরা
নতুন টাকার গন্ধ!
এদের হাতে জাদু আছে
ভেল্কি দেখায় কত,
পাপসাগরে ডুবেও এরা
হয় না একটু নত!
নিজের লাভে সবই জায়েজ
পরকে বলো মন্দ,
তোমার হাতে ঘুষের টাকা
বাড়ছে জীবন-ছন্দ!
নিজের লোভে পরের জমি
খাচ্ছো তুমি গিলে,
আবার দেখি যাচ্ছো হজ্জে
তোমরা সবাই মিলে!
পাপটা যেন কিছু-লোকের
বিরাট অলংকার,
সমাজ-রাষ্ট্রে দেখি এদের
ভীষণ অহংকার!
রাস্তা-দখল বাড়ি-দখল
করছো দখল নারী,
তবুও তোমরা সুশীল-ব্যক্তি
সিভিল-কর্মচারী!
ভূমিদস্যু-অর্থদস্যু
নিচ্ছে সবই লুটে,
কেউ বলে না মন্দ এদের
মুখটা একটু ফুটে!
নিজের লাভে সবই জায়েজ
কেউ বলে না মন্দ,
এদের কাছে অতিপ্রিয়
হারাম টাকার গন্ধ!
সাইয়িদ রফিকুল হক
০৪/১১/২০১৮
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন