আমরা যখন ছোট্ট ছিলাম
১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যখন ছোট্ট ছিলামসাইয়িদ রফিকুল হক
যখন আমরা ছোট্ট ছিলাম
স্বপ্ন ছিল বড়,
মনের ভিতর কথার পাহাড়
হতো অনেক জড়ো।
এখন আমরা বড় হলেও
স্বপ্ন গেছে মুছে,
স্বার্থনেশায় স্বপ্নকথা
কেউ কি এখন পুছে?
সবার এখন চিন্তা হলো
করতে হবে বাড়ি,
অনেক টাকায় অনেক দামি
কিনতে হবে গাড়ি!
স্বপ্নগুলো ঝরে গেছে
বুদ্ধি হওয়ার পরে!
আরও স্বপ্ন জবাই হলো
বউ এলো যে ঘরে!
সবাই এখন লেলিয়ে দেয়
ছুটতে টাকার পিছে,
খোকনসোনার স্বপ্নগুলো
তাইতে এখন মিছে!
আমরা যখন ছোট্ট ছিলাম
ছিলাম কত ভালো,
দুচোখভরে ঝরতো যেন
বিশ্বজয়ের আলো!
এখন আমরা অনেক বড়
স্বপ্ন অনেক ছোটো,
সকাল থেকে সন্ধ্যাবেলা
অর্থকড়ি খোটো!
আমরা যখন ছোট্ট ছিলাম
স্বপ্ন ছিল বড়,
এখন আমরা অনেক বড়
স্বপ্ন হাতে ধরো!
সাইয়িদ রফিকুল হক
১০/১২/২০১৯
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন