বুকের ভিতর বারুদ
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুকের ভিতর বারুদসাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর বারুদ জ্বলে
বিজয়-মাসের ডিসেম্বরে,
দেশবিরোধী-ঘাতকেরা
ধুলার মতো যাক না ঝরে।
লাল-সবুজের বাংলাদেশে
উড়বে শুধু শান্তি-কপোত,
একাত্তরের বীর-চেতনায়
আমরা নিবো আবার শপথ।
বীর শহীদের আত্মদানে
স্বাধীনতার স্বপ্ন আঁকা,
জীবন থেকে অনেক প্রিয়
আমার দেশের এই পতাকা।
আমরা এখন স্বাধীন দেশে
ভাবছি শুধু নিজের কথা!
দেশের জন্য নাই যে কারও
একটুখানি মাথাব্যথা।
ভালোবাসার একটা দেশে
থাকবে কেন দলাদলি?
একের নিন্দা অপরজনে
করবে কেন বলাবলি?
সব বাঙালি ধরতে কেন
পারছি নাতো একটা রশি?
স্বদেশভূমির মুখটা কেন
সবার কাছে হয় না শশী?
এতো রক্তের বিনিময়ে
বাংলাদেশটা পেলাম শেষে,
এবার থেকে ঘুরে দাঁড়াও
বীর-বাঙালি বীরের বেশে।
রক্ত যাঁরা দিয়েছিলেন
তাঁরাই দেশের প্রিয়জন,
বুকের ভিতর কথা বলে
প্রাণ হারানো সেই স্বজন।
বুকের ভিতর বারুদ জ্বলে
দেশের শত্রু দেখলে দেশে,
স্বাধীনতার এতো পরেও
রাজাকাররা কেন হাসে?
সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০১৯
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন