somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল
সাইয়িদ রফিকুল হক

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
কতদিন তাঁকে দেখেছি মানুষের হৃদয়ে ভালোবাসা পৌঁছে দিতে,
লক্ষ-কোটি জনতার ভিড়ে ফুটেছিল একটি অভূতপূর্ব মানুষফুল!
অসংখ্য সাধারণ মানুষ তাঁর থেকে সুবাস পেত সারা দিনমান।
ভালোবাসার সেই মানুষটি একদিন নিহত হয়েছিল আততায়ীর গুলিতে!
আমাদের বিবেক আর মানবতার বুক ঝাঁঝরা হয়েছিল একদিন সকালে।

প্রতিদিন মানুষ মরে এখানে—অমানুষের অদৃশ্য হাতের কারসাজিতে,
মানুষের রক্তে সোল্লাসে হোলি খেলে আদিম পশুদের বংশধরেরা,
আমাদের মানবতার দেওয়ালে এভাবে জমছে আদিমতার শ্যাওলা!
পশুদের পদস্পর্শে প্রতিদিন অপবিত্র হচ্ছে আমাদের ধর্মউপাসনালয়গুলো।
দামি-দামি টাইলস আর মার্বেল-পাথরে এখন ঢেকে যাচ্ছে মানুষখুনীদের পাপপাহাড়!
নগ্নসম্পদের আদিম উল্লাসে প্রতিনিয়ত পর্যুদস্ত হচ্ছে আমাদের প্রিয় প্রতিবাদীকণ্ঠস্বর।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
একদিন তাঁকে ভালোবাসার কোনো গান গাইতে দেওয়া হয়নি!
একদিন তাঁকে প্রতিবাদী একটা কবিতাও পাঠ করতে দেওয়া হয়নি!
মানুষকে ভালোবাসার অপরাধে তাঁকে বন্দি করা হয়েছিল অন্ধ-কারাগারে!
স্বৈরাচারের দেওয়াল ভেঙে বেরিয়ে এসেছিল ভালোবাসার সেই যুগশ্রেষ্ঠ মহামানব।
তারপর একদিন সেই মানুষটিকে হত্যা করা হয়েছিল নন্দিত জনতার উন্মুক্তমঞ্চে।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
মানুষকে তিনি বাঁচাতে চেয়েছিলেন ধর্মান্ধতা আর কূপমণ্ডূকতা থেকে,
তাঁর পিছনে লেগেছিল সেইসব আদিম পশুর উলঙ্গ বংশধরেরা!
এখানে মানবতার বন্ধুদের কতল করা হয় আদিম পৈশাচিক উল্লাসে!
আর সত্য-সুন্দরের চিরশত্রুদের বাঁচিয়ে রাখা হয় নানারকম থেরাপি দিয়ে!
ভালোবাসার পবিত্র ফুল দু’হাত পেতে গ্রহণ করতে জানে না—এই জনপদের উলঙ্গরা।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
তিনি মানুষকে ভালোবাসতে জানতেন আর মানুষের দুঃখে অঝর নয়নে কাঁদতেন,
তাঁর কোনো অপরাধ ছিল না, তিনি কেন মানুষকে এতো ভালোবাসেন!
এই ছিল তাঁর পিছনে লেগে থাকা আদিম পিশাচ আর জাতশত্রুদের আক্ষেপ!
ভালোবাসাহীন এই সমাজে বারেবারে ভেঙে পড়ছে জরাজীর্ণ মানবতার দেওয়ালখানি,
একদিন মানুষ কি ভুলে যাবে—এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল!
আবার কে জাগাবে আজ এই বিবেকহীন মানুষের মনে একটু ভালোবাসার আকাঙ্ক্ষা?
আবার কবে আসবে একজন ফেরিওয়ালা—আমাদের সবার কাঙ্ক্ষিত ভালোবাসার ফেরিওয়ালা?


সাইয়িদ রফিকুল হক
০৮/০১/২০২০
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×