somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

বাংলার সবখানে আমাদের বঙ্গবন্ধু

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলার সবখানে আমাদের বঙ্গবন্ধু
সাইয়িদ রফিকুল হক

এই বাংলার সবখানে আজও দেখি তোমাকে,
বাংলার মুখে যে প্রশান্তির হাসি ফুটেছে
সেখানেও দেখি আজ শুধু তোমাকে।
তোমার ছায়ায় বেড়ে উঠছে বাংলার সবকিছু,
এই বাংলার হাসি-গানে শুধু তোমার মাহাত্ম্য,
বলো সবাই, আমাদের বঙ্গবন্ধু আজ নাই কোনখানে?

সবখানে আজ দেখি শুধু তোমাকে,
তোমার প্রেমময় ছায়াটুকু এখনও যেন
পড়ে রয়েছে বাংলার সকল ধানক্ষেতে,
তোমার হাসিটুকু এখনও যেন
মিশে আছে বাংলার সকল ফুলে-ফলে,
তোমার ভালোবাসা আজও জোয়ারভরা ঢেউ তোলে
এই বাংলার সকল নদ-নদীতে,
তোমার দেশপ্রেম আজও জোয়ার আনে
বাংলার সকল মরা-গাঙে।

এই বাংলার সবখানে রয়েছে বঙ্গবন্ধু,
বাংলার আকাশে বঙ্গবন্ধু,
বাংলার বাতাসে বঙ্গবন্ধু,
বাংলার ধানক্ষেতে বঙ্গবন্ধু।
বাংলার কৃষক ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার শ্রমিক ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার বাউল ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার মেহনতী মানুষ ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার সকল ছাত্র-শিক্ষক ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার সবাই তোমাকে আজও দেখতে চায় বঙ্গবন্ধু!

এই বাংলার কোথায় নাই আমাদের বঙ্গবন্ধু?
কৃষকের হাসিতে আমাদের বঙ্গবন্ধু,
সাধারণ মানুষের ভালোবাসায় আমাদের বঙ্গবন্ধু,
শোষিত-বঞ্চিত-লাঞ্ছিত মানুষের পাশে আমাদের বঙ্গবন্ধু,
তবুও তোমরা একবার বলো—কোথায় নাই বঙ্গবন্ধু?
সাধারণ মানুষ মরে যায়,
আর সাধারণ মানুষ মরে গেলে
দিনে-দিনে আরও চাপা পড়ে যায়,
আর তার কোনো সন্ধান হয় না ইতিহাসে।

আর আমাদের বঙ্গবন্ধু
মৃত্যুর পরে আরও জেগে উঠেছে!
আরও সমৃদ্ধ হয়েছে!
ঘাতকের বুলেট তাঁকে দাবাতে পারেনি,
আর মৃত্যুর পরেও বঙ্গবন্ধু জীবন্ত ইতিহাস।

বাংলার আকাশে দেখি শোকের চিহ্ন,
বাংলার বাতাসে দেখি বেদনার দীর্ঘশ্বাস,
বাংলার ফুলগুলো ঝরে যাচ্ছে অকালে,
আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর শোকে,
বাংলার পাখিগুলো নীরব হয়ে আছে আজ,
কোনো পাখি আজ গাইছে না গান!
বাংলার শ্যামলিমা রূপ আজ বিধ্বস্ত,
শুধু আমাদের জনক বঙ্গবন্ধুর শোকে।

এই বাংলার মাঠে-ময়দানে এখনও দেখি বঙ্গবন্ধুর হাসি,
ফসলের মাঠগুলো যেন তাঁরই হাসিমুখের প্রতিচ্ছবি,
দূর্বাঘাসের ডগায় যে শিশিরবিন্দু জমে ওঠে
সেখানেও দেখি বঙ্গবন্ধুর নিষ্পাপ মুখের হাসি।
এই বাংলার সবখানে আজও আমাদের বঙ্গবন্ধু,
তোমরা বলো হে ঘাতক, কোথায় নাই আমাদের বঙ্গবন্ধু?


সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৫/০৮/২০১৭
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×