somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

শিকড়ের টানে

১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিকড়ের টানে
সাইয়িদ রফিকুল হক

চাকরি চলে গেল ভাইরাস-আগ্রাসনে,
অফিসের খরচ বাঁচাতে ছাঁটাই হলো কর্মচারী,
বাজারদর হঠাৎ বৃদ্ধি পেল একটুখানি!
বাড়িওয়ালার নোটিশ এলো বিরাট
ভাড়াসহ এবার বাড়বে পানির বিল!
অর্থ বাড়ে না, বাড়ে শুধু অর্থদাবির বিল,
বেকার মানুষের আর তো থাকা চলে না শহরে,
আর চাকরি চলে গেছে তা বলা যায় না কাউকে!

গুম হয়ে বসে রইলেন ভদ্রলোক তিনদিন,
হঠাৎ তার মনে পড়লো: গ্রামে আছে টিনের ঘর,
একটুখানি মেরামত করলে তা হবে আগের মতো।
বিদ্যুৎ না-থাকলেও শখে জ্বালাবেন হারিকেন,
আলো নিয়ে তাকে আর কখনো ভাবতে হবে না,
গ্রামে আরও আছে চারপাশের শাকসবজি,
না-খেয়ে মরার মতো অবস্থা হবে না তার,
নির্ঘুম রাতে শহর ছাড়ার কথা ভাবলেন তিনি।

কেউ এলো না তাকে একটু সাহায্য করতে,
পারলে অনেকে তাকে করে রাখে কোণঠাসা!
পরিবারপরিজন আগেই দিলেন সব পাঠিয়ে,
তবুও ওরা বেঁচে থাক মুক্ত আলো-বাতাস খেয়ে,
অচিরেই শহরের পাততাড়ি গুটাবেন তিনি।
আজীবনের মতো সকল হিসাবনিকাশ চুকিয়ে
আবার তিনি ফিরে যাবেন সেই মাতৃক্রোড়ে,
এই শহরে কেউ নাই তার একটু দরদী!

শহরে এসেছিলেন তিনি, স্বপ্ন দেখতেন শহুরে,
তবুও তিনি আজ একেবারে নিঃস্ব, সততার পুঁজিতে,
রাতের আঁধারে ভাড়াবাসা থেকে নেমে এলেন তিনি
কেউ তাকে জিজ্ঞাসা করলো না একটু ভালোমন্দ!
এই শহরে কার আছে এত বাজে সময়?
শুধু নিস্তব্ধ শহর কেঁদে উঠে বললো, ‘তুমি যেতে পারবে না!
তুমি চলে গেলে আমার বুকে মানুষ থাকে না যে অবশিষ্ট!’
থমকে দাঁড়ায় ভদ্রলোক, তবুও ফিরে চলে শিকড়ের টানে।

ছবি: Facebook: facebook.com

সাইয়িদ রফিকুল হক
১৮/০১/২০২১
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×