somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইয়িদ রফিকুল হক
আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

হেফাজতের তাণ্ডবে দেশ কি ভুলে গেছে শহীদ টিটোদের কথা?

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হেফাজতের তাণ্ডবে দেশ কি ভুলে গেছে শহীদ টিটোদের কথা?

গোলাম দস্তগীর টিটো

কিশোর এই মুক্তিযোদ্ধা'র বড় সাধ ছিল স্বাধীন দেশের মাটিতে কোন এক গোপন প্রেমিকার সাথে ঘর বাঁধবে। তাঁর সেই গোপন 'ও'র কথা সহযোদ্ধারা জানলেও জানতেন না তাঁর পরিচয়। আচ্ছা, সেই মানুষটি কি জেনেছেন টিটো নামের এই কিশোর তাঁকে ভালবাসতেন ? উত্তরগুলো আমাদের জানা হবেনা কোনদিন।
১৪ ডিসেম্বর মঙ্গলবার, ১৯৭১ সালের এদিনে সাভারের মাটি পাকিস্তানী হায়েনাদের কবল থেকে মুক্ত হয়েছিল। এ দিনেই এক রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ হন গোলাম দস্তগীর টিটো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের ঠিক বিপরীতে ফুট ওভার ব্রিজের একদম সাথেই, সাভার ডেইরী ফার্মের ডান পাশে লাল সিরামিক ইটের বাঁধানো একটি সমাধি। সেই শান্তিপূর্ণ সমাধির ওপর দুটি ফুল গাছ, একটি বকুল অপরটি কামিনী। ভিন্ন সৌরভের এই দুটি ফুলগাছ, টিটো’র সমাধি'কে ছায়া দিয়ে গভীর মমতায় আগলে রেখেছে মায়ের আঁচলের মতোই।
লাল ইটের দেওয়ালে শ্বেত পাথরের ফলকে লেখা ‘শহীদ মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো’। তাঁর শেষ বিশ্রামের স্থানটিকে রক্ষার জন্য সাভার সেনানিবাস ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর ‘টিটোর সমাধিস্থল’ নির্মাণ করে।
শহীদ টিটো’র পবিত্র রক্তের ধারায় স্নাত সাভারের মাটি। একাত্তরের সেই লৌকিক বীরত্বপূর্ণ দিনগুলোর শেষার্ধে এসে চূড়ান্ত বিজয়ের মাত্র দুইদিন আগে ১৪ ডিসেম্বর শত্রুমুক্ত হয়েছিল সাভার। ১৪ ডিসেম্বর, ১৯৭১ শহীদ গোলাম দস্তগীর টিটো’র লাল রক্তে সাভারের লাল মাটি আরও লাল হয়ে সেদিন সাভার হয়েছিল শত্রুমুক্ত।
মানিকগঞ্জের উত্তর শেওতা গ্রামের তৎকালীন ন্যাপ (মোজাফফর) নেতা গোলাম মোস্তফার ছেলে হলেন টিটো । তিনি ১৯৫৬ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মানিকগঞ্জ এলাকার দুঃসাহসী কিশোর টিটো একাত্তরে দশম শ্রেণীতে পড়তেন। ২৫ শে মার্চ ১৯৭১ বাঙলাদেশের প্রায় সকলের মতোই শহীদ টিটো’কেও পাকি দানবদের নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞ নিমিষেই বদলে দিয়েছিলো। পাকি পশুদের একটি দল টিটো র ভাইকে রাইফেলে লাগানো বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। তার সারা গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ভস্মিভুত করে। ওর চোখের সামনে নরঘাতক’রা কয়েক’শ নিরীহ মানুষকে মেরে আগুন দিয়ে পোড়ায়।
প্রতিশোধ নেবার প্রতিজ্ঞায় টিটো, পাকিস্তানি অমানুষদের বিরুদ্ধে যুদ্ধ করা পথ খুঁজতে থাকে। অবশেষে দুই নম্বর সেকটর কমান্ডার মেজর খালেদ মোশাররফের সাথে দেখা হয়। কিংবদন্তী যোদ্ধা ও রণকৌশলী খালেদ মোশাররফ, কিশোর টিটোকে ঢাকা উত্তরের দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বাধীন ‘মানিক গ্রুপ’ নামে খ্যাত গেরিলা দলের কাছে অর্পণ করেন।
স্বল্প সময়ের ভেতর কম্যান্ডার বাচ্চু’র (নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু) সাথে টিটোর চমৎকার হৃদ্যতা সৃষ্টি হয়। টিটোর কেবল একটাই চাওয়া, সে যুদ্ধ করবে, তাকে যুদ্ধের ট্রেনিং দিতে হবে। বাচ্চু ভাবেন মাত্র ১৫ বছরের কিশোরকে যুদ্ধে জড়ানো ঠিক হবে না। টিটোকে বোঝানর জন্য বলেন,- তুমিতো এতো ছোট কেমন করে যুদ্ধ করবে? টিটো সর্বশক্তি নিয়ে চিৎকার করে বলে, ‘আমি ওদের সবাইরে মাইরা ফালামু,ওরা আমার ভাইরে মারছে। আমি ওদের আগুনে পুইড়া ছাই বানামু ।ওরা আমার গ্রাম পুইড়া ছাই বানাইছে। সব কয়টারে গুলি করে মাইরা প্রতিশোধ নিমু।‘
বাচ্চু, এতটুকু কিশোরের প্রতিশোধ স্পৃহা দেখে জিজ্ঞেস করেন- টিটো স্বাধীনতা কি বুঝ তুমি? টিটো বলে- হ’ জানি! সবাই কয় দেশ স্বাধীন হইলে সবাই নাকি সুখে থাকবো। দ্যাশ থিক্যা অশান্তি দুর হইবো। আমি স্বাধীনতা দেখমু। আমি যুদ্ধ করুম।
টিটো’কে তাঁর মন রক্ষার্থে কিছু অস্ত্র ব্যবহার শেখানো হলো কিন্তু বয়সে ছোট থাকায় তাকে সরাসরি যুদ্ধের সুযোগ দেওয়া হলো না। কিন্তু তাঁর মাঝে অদম্য ইচ্ছে সে যুদ্ধ করবেই। তাকে বোঝানো হলো যুদ্ধে মুক্তিযোদ্ধাদের দেখাশোনা করাটাও যুদ্ধ। তাঁকে সে দায়িত্বটা দেওয়া হল। কয়েক দিনের মধ্যেই সে সবার প্রিয় টিটো হয়ে উঠলো।
নভেম্বরের শেষ দিকে ঢাকা সাভার আরিচা সড়কের দুই পাশ দখলে আসে ঢাকা উত্তরের মুক্তিযোদ্ধাদের। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সাভার থানাও ঘেরাও করেন মুক্তিযোদ্ধারা। একই সময় একদল পাকিস্তানি হার্মাদ দল ঢাকার পথে ফিরছিলো। এরা এসে সাভার থানার পাকিস্থানী সেনাদের সাথে যোগ দিলে মুক্তিযোদ্ধাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। সাথে সাথে বাচ্চু ওদের প্রতিরোধে নেমে পড়লেন।
১৪ই ডিসেম্বরের ভোরে, বর্তমান আশুলিয়া থানার জিরাবো এলাকার ঘোষবাগে চার’শ মুক্তিযোদ্ধাকে কম্যান্ডার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু রণকৌশল বলে দিয়ে মাত্র ৫০ জনকে জরুরী অবস্থা মোকাবেলায় রেখে, বাকীদের চার ভাগে ভাগ করে দেন। এই ৫০ জনের দলে পড়ে টিটু, সে এটা মানতে পারেনা।
টিটো কান্নায় ভেঙে বাচ্চুকে বলতে থাকেন, ‘যুদ্ধে আমারে নিয়া যান’। আমিও যুদ্ধ করুম’। বাচ্চু গভীর আবেগে টিটোকে আদর করে বললেন- এই যুদ্ধে আমরা অনেকে নাও ফিরতে পারি। তুমি থাকো। টিটো কেঁদে বলে-আপনারা সব মইরা যাইবেন আর আমি বাইচা থাকমু ক্যান? আমিও মরুম। বাচ্চু টিটোকে জড়িয়ে ধরে বলেন- টিটো তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি না স্বাধীনতা দেখতে চাও?
যুদ্ধ শুরু হলো। তুমুল লড়াই। কিন্তু হেভী মেশিনগানটিকে ধ্বংস করতে না পারলে এ যুদ্ধে পাকি’দের হারানো যাবে না।বিষয়টির গুরুত্ব বুঝে কম্যান্ডার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সহযোদ্ধা আরিফকে নির্দেশ করলেন- সে যেন দৌঁড়ে দ্বিতীয় দলের যোদ্ধা নুরুকে বলে- যেভাবেই হোক ঐ হেভী মেশিন গানকে ধ্বংস করার চেষ্টা করে। আরিফ লিডারের নির্দেশ মতো না গিয়ে, কিশোর টিটো’কে নির্দেশ দিলো। যার রক্তে প্রিয়জন হারানোর প্রতিশোধ স্পৃহা ও যার চোখে এক শোষণ মুক্ত স্বাধীনতার স্বপ্ন সেই টিটো’কে আর কে পায়।
নির্দেশ পাওয়ার সাথে সাথে নিজেকে কাভারে না রেখে লাফ দিয়ে উঠে। কোন আড়াল ছাড়া মুক্তি পাগল কিশোর টিটো, সোজা নুরুকে লক্ষ্য করে দৌঁড়াতে লাগল আর চিৎকার করে নুরুকে বলছিলো লিডারের নির্দেশ। ঠিক তখনই সেই হেভী মেশিনগানের এক ঝাঁক বুলেট এসে বিদ্ধ করে স্বাধীনতার স্বপ্ন দেখা কিশোর টিটো’র বুকে। বুলেটের আঘাতে মাটি থেকে কয়েক হাত উপরে উঠে, মাটিতে পড়ে টিটোর দেহ।মেশিনগানের বুলেট ঝাঁঝরা করেছে টিটোর বুক। টিটো চিৎকার বাচ্চু ভাইকে ডাকে- 'বাচ্চু ভাই আমারে বাঁচান'।
মুক্তিযোদ্ধারা তাদের প্রিয় টিটো’র রক্তাক্ত দেহ দেখে শোক’কে মহাশক্তিতে পরিনত করে এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের মাধ্যমে পাকি হায়েনাদের আত্মসমর্পণে বাধ্য করে।
সেদিন, রনাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সবার মুখে একই প্রশ্ন ছিল, ‘টিটো বেঁচে আছে কি? হ্যাঁ, টিটো তখনো বেঁচে। কাতর কণ্ঠে বলেছিল- ‘আমারে বাঁচান! আমি স্বাধীনতা দেখুম। স্বাধীনতা দেইখা মরুম'।
আহ, কি তীব্র আকুলতা স্বাধীনতার সূর্যকে দেখবার। মাত্র ৪৮ ঘণ্টার দূরত্বে সেদিন স্বাধীনতা। টিটো চলে গেলো বুক ছেঁড়া তীব্র হাহাকার ও অপ্রাপ্তির বেদনা নিয়ে।
টিটো’র রক্তে ভেসেছিল সেদিন মুক্তিবাহিনীর ক্যাম্পের মাটি। বাঙলার মাটি পবিত্র হলো আরেক সন্তানের তাজা বুকের রক্তে রঞ্জিত হয়ে। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে টিটো’ আর পাশে অসহায় সব সহযোদ্ধারা। সবার চোখে অশ্রুর বন্যা। টিটো বার বার বলতে থাকে তার খুব ব্যথা করছে। খুব শীত লাগছে। সহযোদ্ধারা একে একে ২০টি কম্বল দিয়ে ঢেকেও শেষ রক্ষা করতে পারছে না.... টিটো’র কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে...... এখন ওর শুধু ঠোঁট কাঁপছে..... এক সময় তাও বন্ধ হয়ে গেল.. টিটো এখন সকল যন্ত্রণার উর্দ্বে চলে গেছে -- মৃত্যুর সময় হয়তো বিড় বিড় করে বলে গেছে- আমিতো স্বাধীনতা দেখে যেতে পারলামনা।

তথ্য কৃতজ্ঞতা: শ্রদ্ধেয় নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চূ এবং তাঁর সহযোদ্ধারা।
ছবি: শফিকুল ইসলাম স্বপন
© গেরিলা ১৯৭১
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৪
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×