দ্রোহের কবি নজরুল
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্রোহের কবি নজরুলসাইয়িদ রফিকুল হক
বাবরি-চুলের তেজি পুরুষ
ছিলেন কবি নজরুল,
ভালোবেসে তাঁর কাব্য পড়,
ধরিস না তাঁর ভুল।
নিজের খেয়ে পরের ভালো
করাই ছিল তাঁর শখ,
সত্য কথা শুনতে হয়তো
লাগবে একটু টক!
অনেক লোভী-ইতর ছিল
গাইতো তারা হিংসা,
আমজনতার গণকবি
চাইতেন সবার হিসসা।
তিনি ছিলেন নীতির রাজা,
ছিলেন সবার কবি,
তাঁকে স্নেহ করতেন তাইতে
ভারতবর্ষের রবি।
অগ্নিবীণা, বিষের বাঁশি
গাইছে আজও দ্রোহ,
আমৃত্যু যে ছিলেন কবি
তপ্ত একখান লৌহ!
এমন কবির জন্মদিনে
শ্রদ্ধা নাই তোর মনে!
স্বার্থবাদী শণ্ঢগুলো
যা না চলে বনে।
সবার জন্য দ্রোহী হয়ে
এখনও দেন খাক-টিপ!
আয় না সবাই ভালোবেসে
জ্বালাই প্রেমের প্রদীপ।
মানবতার কবি নজরুল
থাকবেন চির বেঁচে,
আশীর্বাণী আনবো আমরা
দ্রোহের সিন্ধু সেঁচে।
ঘুমাও তুমি, ঘুমাও বন্ধু
আমরা আছি জেগে,
মানবতার সকল কাজে
থাকবো সবাই লেগে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৫/২০২২
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২২ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুন