বারো মাস বাংলা চাই
২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারো মাস বাংলা চাইসাইয়িদ রফিকুল হক
বারো মাসই বাংলা চাই রে
বারো মাসেই বাংলা,
অন্য মাসে ইংলিশ বলে
কেন হইবি হ্যাংলা?
ভাষার মাসে আদিখ্যেতা
দেখি কত রোজই,
বাংলা মা যে কাঁদছে কত
নিই না কোনো খোঁজই!
আমরা এমন অধম জাতি
করছি নিজের ক্ষতি,
দেশবিরোধী সকল কাজে
উৎসাহ যে অতি!
বাংলা হলো আসল ভাষা
দিচ্ছি তাকে ছেড়ে,
পরের ভাষা মিষ্টি ভেবে
খাচ্ছি কেমন কেড়ে!
বাংলা এমন মধুর ভাষা
পড়তে ভালো লাগে,
স্বপ্ন জাগায় নিত্যনতুন
তাইতে অনুরাগে।
কত দিবস কত নিশি
বাংলা পড়ি প্রেমে,
মন ফেরাতে পারে নাকো
মণি-মুক্তা-হেমে!
বাংলাভাষার গল্পগুলো
মধুখনি যেন!
একটুখানি পরখ করতে
বাংলা বই-ই কেন।
একটি মাসে বাংলা হয় না
চাই যে বারো মাস,
কৃত্রিমতা ভুলে গিয়ে
বাংলায় করো বাস।
বাংলা নিয়ে হ্যাংলামি আর
চলবে কত দেশে?
রক্তে কেনা বাংলাভাষা
থাকবে মলিন বেশে?
রফিক-বরকত, সালাম-জব্বার
আছে ভীষণ দুঃখে,
রক্তস্নাত মায়ের ভাষা
ঠাঁই পায় না সব মুখে।
পরের ভাষা চাটতে ভালো
খাইতে ভীষণ টক্ রে,
এখনও যে আছে সময়
আয় না ফিরে ওরে।
ভাষার মাসে লোকদেখানো
বন্ধ করো নাটক,
বারো মাসেই বাংলা চায় না—
তাদের করো আটক।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন