সুযোগ এসেছিলো কোনও একসময়,
একশো বার কড়া নেড়েছিল দরোজাই।
হায়, তুমি কেন বুঝনি?
অঢেল সময় পেয়েছিলে জীবন কে
কোনও এক নতুন রুপে সাজাবার।
হায়, তুমি কেন করনি?
এখন সবই শুধু ইতিহাস,
মেনে নাও ভাগ্যের পরিহাস।
সিক্ত নয়নে তবু বসে একা,
সামনে তাকিয়ে দেখো সবই
আজ ফাঁকা।
সময়ের স্রোতে বদলেছে সবই,
আজ তুমি নিঃস্ব,একাকি হে কবি।
ধীরে ধীরে ধরণীতে ফুরিয়ে আসছে
তুমার প্রয়োজন,
সবকিছু ভুলে থাকার, হায় কতসব আয়োজন।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




