গডভগবানেশ্বরাল্লাহর পথে
আসো হে মানবকূল
কেটে যাবে কেটে যাবে
তোমার মনেরও যত ভূল।
সবই মায়া সবই কায়া
গডভগবানেশ্বরাল্লারই ছায়া
করিবেন করিবেন তিনি
সকলেরে দয়া।
ছাড়ো ছাড়ো অহং যত
যত অহং তত ক্ষত
অহং যুগের হইবেরে পতন
জাগিবে জাগিবে মানবতার সিংহাসন।
হইয়োনা হইয়োনা তুমি একাই মহান
হইবে হইবে তবে মনুষত্ব ম্লান
হিন্দুখৃস্টহুদীবৌদ্ধমুসলমান
সবই গডভগবানেশ্বরাল্লারই দান
রাখিও রাখিও তবে তারও সম্মান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


