somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন লাস্যময়ী

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উনি এভবেই হাসেন। অত্যন্ত বিশ্রীভাবে। অপটু শিল্পীর আঁকা দুর্বল ছবির মতো। আমি ছিলাম এই হাসির একনিষ্ঠ দর্শক। উনি যখন হাসতেন একদমই ভালো লাগত না। মনে হত আশেপাশে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে যা আমাকে ঘুমাতে দিচ্ছে না অথবা গ্রীষ্মের তীব্র তাপদাহের মতো যন্ত্রণাময়। যে কেউই আমার সামনে হাসলে আমি অপ্রতিভ হয়ে যাই। কিন্তু উনি বারবার সেটাই করতেন। খুব পরিচিত তিনি ছিলেন না। এনজিওতে চাকরী করার দরুন পরিচয়। দুজনের নির্বাসিত স্বভাবের কারণে অনেকদিনপরও আমরা অপরিচিত ছিলাম।
.
অফিসের কাজ শেষে ক্যাফেতে প্রায় উনার দেখা পেতাম। চোখ পড়লেই উনি সেই বিখ্যাত হাসি হাসতেন। চোখ ফিরিয়েও নিতে পারতাম না। নৈশব্দের হাসি,গতিহীন,নিস্তরঙ্গ-যেন জীবনানন্দ দাশের কবিতা! অথচ তীব্র অস্বস্তিকর! আমি চোখ ফিরিয়ে নিতে চাইতাম,কিন্তু বেশি সময়ের জন্য পারতাম না । গোটা ব্যাপারটাই ছিল অভ্যাসের মতো।
এ ব্যাপারটা অপ্রীতিকর হওয়ার অন্যতম কারণ হয়তো আমি তেমন হাসতে পারতাম না। যতবারই সেই হাসি দেখতাম আমার বুকে রুদ্রের কবিতা ঘুরপাক খেত,'কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান,এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি।'
.
সেটা ছিল শীতকাল। ডিসেম্বর মাসের ঘন কুয়াশা-যেন আকাশের মেঘেরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। আমাদের অফিসে যাওয়ার সময় কিছুটা পিছিয়ে গেল। কিন্তু উনি যাচ্ছেন না,অফিসেই যাচ্ছেন না। কুয়াশার নিচে চাপা পড়ে গেলেন? আমার মনের বিপন্ন কৌতুকপ্রবণ এলাকা মনে করল,শীতকালে ঠোঁট ফেটে গেছে,অমন করে হাসতে পারবেন না তাই অফিসে আসছেন না।' মানুষের মন যে কত কিছু নিয়ে কতভাবে কৌতুক করতে পারে,অদ্ভুত! অবশ্য বেশিদিন কৌতুক করতে তিনি দেননি। নতুন ক্যালেন্ডারের জানুয়ারি মাসে হাজির হলেন লাস্যময়ী। পরনে নীল কার্ডিগান, বিলুপ্ত প্রাণীদের মতো দেখাচ্ছিল। এসেই অফিস প্রধানের রুমে গেলেন। কাজ শেষ করে দ্রুতই বাইরে বেড়িয়ে আসলেন। আমার গতিহীন জীবনে এমন দ্রুততা আমি কমই দেখেছি। আমি কিন্তু নিশ্চিত ছিলাম তিনি একদিন আসবেন,হাসবেন এমন আমাকে পুনরায় অস্বস্তিকর অবস্থায় ফেলবেন।
.
উনি এবার হাসলেন না। আমি তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। নাহ,একই নির্লিপ্ত ভঙ্গি। আমাকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা এগিয়ে এলেন। অবসন্ন কণ্ঠে জানালেন পরিবার নিয়ে ঢাকায় চলে যাচ্ছেন,সেখানে একটা জবের জন্য এপ্লাই করেছেন।আমার খুব বলতে ইচ্ছা করছিল,'নীল কার্ডিগান পরে আর আসবেন না আপনি?' কিছুক্ষণ তাকিয়ে থাকাতে আমি ভাবলাম এবার নিশ্চয়ই হাসবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার। তিনি কাঁদছেন! উনার চোখ থিকরে পানি বেরুচ্ছে। হাসি দেখতে দেখতেই আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। হঠাৎ কান্না দেখে আমি আরো অবাক হলাম। ভিতরে একটা অজানা অস্বস্তিও তৈরি হল।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×