বিচ্ছেদে তোমার হারায়নি কিছুই আমার
তোমার প্রস্থানে এখানে সরণী ফাঁকা হয়েছে কিছুটা
তবু পথশিশু আজও পথে পথে ফুল হাতে
অদ্ভুত আবদারে সুরে সুরে জীবন কিনছে
কিইবা হয়েছে বল তোমার চলে যাওয়াতে
সরণীতে আজও আত্মঘাতী প্রেমিক স্বপ্ন বুনে চলছে ।
কিইবা ক্ষতি বল, লাল সরণী ঠিকই সে রবে
গোলাপ কিংবা অলিন্দ ফাটলের রক্তের পরশে ।
তবুও তো থেমে যাওয়া সরণী পথ বাড়াবে
প্রেমিকাদের জন্য গান-কবিতায় উল্লাসে উল্লাসে ।
তোমার বিচ্ছেদ নিয়ে গেছে কি বল
সরণীর ধারে গান-কবিতার বীজ রেখে গেছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


