সমাজের সাধারণ কিছু সমস্যা নিয়ে প্রায়সময়ই ভাবি । যদিও অলাভজনক বলেন অনেকে ।
কিছুদিন ধরেই দেশের যৌনকর্মীদের জীবনযাত্রা এবং অধিকার নিয়ে কয়েকটি লিংকে পড়াশুনা করলাম ।
ঢাকা মহানগরে যেসকল পতিতালয় রয়েছে সেখানে সাধারণত নিম্নমধ্যবিত্ত হতাশাগ্রস্ত পড়াশোনা ছেড়ে দেওয়া কম রোজগারের
অথবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরাও যৌনব্যবসা করছেন।
শহরের যৌনকর্মীরা সাধারণত পুলিশ আর দালালদের কাছেই হেয় হয়ে থাকেন ।
কিন্তু দেশের সবথেকে বড় লাইসেন্সড পতিতালয় ঢাকার কিছুটা বাইরে ।
অন্যসকল দেশে যেমন পতিতাদের অধিকার নিশ্চিত করার জন্য নানান আইন
এবং সংগঠন গড়ে উঠেছে , আমাদের এখানেও টা প্রতিয়মান । কিন্তু পার্থক্য এখানেই
যে বাকি অধিকাংশ দেশে এই কর্মীদের অধিকার নিশ্চিতও হচ্ছে একইসাথে (কিছু ইন্সিডেন্ট যদিও থেকে যায়) ,
কিন্তু আমাদের দেশে যৌনকর্মীদের অধিকার নিয়ে লড়ছেন খুবই কম মানুষ । এমনকি ব্যাপারটি যেন
একেবারেই অগন্য থেকে যায় প্রায়শই । এমনটা হচ্ছে , সেক্সুয়াল ওয়ার্কারদের জন্য শুধুমাত্র সেক্সুয়াল ওয়ার্কাররাই
লড়ছেন এখানে । যা খুবই হতাশাজনক ।
টাঙ্গাইল এবং দৌলতদিয়ার পতিতা কলোনি ঘুরে কিছু প্রামাণ্যচিত্র বানানো হয়েছিল , যেখানে
আমি মানবেতর জীবনযাপন করা কিছু পরিবার দেখলাম ।
হ্যাঁ , বুঝলাম খুব সহজেই আমরা এদের আপন করে নিতে পারবো না এবং এই না পারার কারণও
খুব হাস্যকর । কিন্তু কি দোষ একজন যৌনকর্মীর উপার্জিত স্বল্প টাকায় লালিত-পুষ্ট শিশুদের
অথবা জীর্ণ-রোগা বাবা-মায়েদের ?
পাঁচটি প্রধান এবং আবশ্যক অধিকার আদায়ের তাগিদেই তো এরা বেছে নিয়েছিলেন এইপথ ।
তবুও কি সমাজের নীতিনির্ধারকেরা অথবা সুজনেরা তাদের সকল অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন ?
শুধুমাত্র খাদ্য,বস্ত্র আর বাসস্থান দিয়েই আমরা হাওয়া । অনেক করে ফেলেছি বেচারিদের জন্য ।
একটা ভিডিওতে দেখলাম , একজন যৌনকর্মী সারাদিনের উপার্জিত টাকা দেখিয়ে বলেই ফেললেন ,
"আইজকা ৯০০ টাকা পাইছি সারাদিনে । কিন্তু এই টাকা দিলে কি এই দেশ আমার অধিকার দেবে? কত টাকা দিলে আমরা অধিকার
কিনতে পারুম ? "
প্রাতিষ্ঠানিক কোনপ্রকার শিক্ষা ছাড়া অধিকার আদায়ের এরকম ভাষা,
বুকের ভেতরের সকল কান্না চাপিয়ে সকপটে এরকম সমাজের প্রতি ঘেন্না
প্রকাশ আমি কখনোই দেখিনি ।
হ্যাঁ , আমি পাক হানাদারদের দ্বারা ধর্ষিত হতে কাউকে দেখিনি ।
কিন্তু আমি সমাজের দামি মানুষের দ্বারা লাঞ্ছিত, বর্জিত হতে দেখছি
আমারই পূর্বপুরুষের ঘরে জন্মানো মায়েদের, বোনদের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


