বৃষ্টিভেজা এই শহরে
একটি কদমের খোঁজে ; পদব্রজ হলাম।
ভেজা পায়েলের রুনঝুন শব্দে ' আনমনা এই আমি
ছোটবেলার কৌটায় দেই উঁকি
সেখানে থরে থরে সাজানো আছে
কৃষ্ণচূড়ার গল্প, কদমের স্বল্প
বাঁশ বাগানের কবিতা আর নলখাগড়ার লড়া
রজনীগন্ধার সুবাসে তো সবারই অধিকার
শিউলির মালাও শুকিয়েছে বহুবার
কাশফুলের খোঁজে সেদিনও তো ছুটেছিলাম;
দূর থেকে দূরে
অবশেষে কাশফুল আমার ফুলদানিতে
ঘাসফুলের খোঁজ আর রাখাই হয়নি।
চুপিচুপি দেখে নিলাম সব
কদম তো মুঠিভরা ছিল আজীবন
আজ তাই আর কদমের খোঁজ নয়
একটি ঘাসফুল হাতে তুলে নিলাম।
কী অবাক কী বিস্ময়
ভালবাসলে ঘাসফুলও গ্লাডিওলাস হয়ে যায়।
আজ আমার ফুলদানীতে শুধু একটি ঘাসফুল
বৃষ্টি ভেজা ; সিক্ত একটি ঘাসফুল ।।

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





