
উপকরনঃ
নুডুলস
তেল/ ঘি (পরিমানমত)
কাটা সবজি ( বরবটি, পেপে, ফুলকপি , পিয়াজের কালি, গাজর, ইত্যাদি)
পিয়াজ কুচি
কাচাঝাল কুচি
টমেটো কুচি (থাকলে)
ডিম ১ টা।
চিংড়ি মাছ
মুরগির মাংস কুচি (ইচ্ছে হলে)
টেস্টিং সল্ট (পরিমানমত)
গোলমরিচ গুড়া।
ধনেপাতা।
রান্না ঃ
প্রথমে একটি মাঝারি পাতিলে লবন যোগে পানি গরম দিতে হবে।
পানি একটু গরম হয়ে আসলে কেটে রাখা সবজিগুলো দিতে হবে।
পানি ফুটে গেলে নুডুলস দিতে হবে এবং ২ মিনিট ফুটাতে হবে।
এবার পানি ঝাঝরিতে ঝরিয়ে ফেলতে হবে এবং আধা মিনিট নরমাল পানি এর উপর ঢালতে হবে।
এবার কড়াইয়ে তেল দিতে হবে।
তারপর পিয়াজ ও চিংড়ি মাছ ( মুরগির মাংস কুচি) দিতে হবে।
পিয়াজ একটু নরম হয়ে এলে কাঁচাঝাল দিতে হবে।
টমেটো কুচি থাকলে দিতে হবে।
টেস্টিং সল্ট দিতে হবে।
এরপর ডিম ফেটে দিতে হবে ও ঘোটাতে হবে যাতে মিশ্রণটি ঝুরঝুরে হয়।( আপনি ইচ্ছে করলে ডিম আগে ঝুরি করে রাখতে পারেন )
এবার এতে ঝাঝরিতে ঝরিয়ে রাখা নুডুলস ও সবজি দিতে হবে।
ভালোভাবে নাড়তে হবে।
অল্প গোলমরিচ গুড়া ছড়িয়ে দিন।
ধনেপাতা দেয়া না দেয়া আপনার ইচ্ছা।
নামাবার আগে লবন ঠিক আছে কিনা দেখে নিন।
হয়ে গেল সুস্বাদু নুডুলস।।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




