ঈদ ...।।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট্ট বেলা ঈদ এর খুশি
কিনব জামা, জুতা
লুকিয়ে আমি রাখব কোথায় ?
কেউ যদি দেখে ফেলে তা !
মনের মধ্যে শুধু আনন্দ
কত মজার রান্না হবে
সবই আমার পছন্দ
আম্মু জানে কি কি পেলে
ছোট্ট এ মন প্রসন্ন ।
আব্বুর সাথে গরুর হাটে
কত রঙের গরু রে
লাল গরুটাই আমার প্রিয়
ওটাই সবচে বড় যে ।
আমি হলাম ছোট্ট মানুষ
এটুকু হল আমার পেট
এত্ত বড় গরুটা আমি
কেমনে খেয়ে করব শেষ ?
তার উপরে ঈদ সেলামি
আনন্দ আর ভরেনা
আমার এই ছোট্ট পকেট
টাকা তো আর ধরেনা।
খেলা ধুলা আর টি ভি দেখা
সেও আছে যেন
ঈদ এর কদিন নেই যে মানা
যতই হোক চোখটা কানা ।
ছোট্ট আমি ভালোই ছিলাম
কেন যে ছাই বড় হলাম !
এখন সেসব শুধুই সৃতি
কোথায় গেল সেসব দিন !
সময়ের কাজ সময় করেছে
সময়েই সব হয় বিলীন ।
তবুও বন্ধু, হাত পা ঝাড়ি
চোখ উল্টিয়ে ; এক লাফ মারি ।
তোড়জোড় করে আতশ ফোটাই
চিৎকার করে কানটা ফাটাই
ঈদ মোবারাক ; ঈদ শুভেচ্ছা
কর সবাই মনে যা ইচ্ছা ।।
জাকরিন কাদীর ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন