somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা নারী .।।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল ফেসবুকে প্রায়ই মেয়েরা খারাপ পোশাক পরে, মেয়েদের চরিত্র খারাপ , মেয়েরা ধোঁকা দেয়, মেয়েদের সাথে এমনই হওয়া উচিত ; এসব কথা নিয়ে তর্ক হতে দেখি। এবার আসি প্রাসঙ্গিক কিছু কথায়। আমাদের দেশের ২৪% মানুষ শহরে বসবাস করে আর ৭৬% গ্রামে। আমি বিভাগীয় ও জেলা শহর খুলনায় বড় হয়েছি। ১/২% মেয়ে ছাড়া খুলনার বাকি মেয়েরা সাধারণ থ্রী পিস ও বোরখা পরে থাকে। এইচ এস সি শেষে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। মেধাবি ছাত্রীরা সবাই দেশের বিভিন্ন স্থান থেকে পড়তে আসে। আমার সহপাঠীদের কারও পোশাকই আমার কাছে উগ্র তো মনে হয়নি। এর মধ্যে ৫% ছাত্রী উগ্র পোশাক পড়েই থাকে কিন্তু বেতিক্রম কখনও উদাহরণ তো হতে পারেনা।
এবার আসি ঢাকার স্থানীয় মেয়েদের কথায়। তাদের মধ্যে আমাদের সাথে যাদের দেখা হয় তারা তো সাধারণ পোশাকই পড়ে আর অসাধারন পোশাকের অধিকারিণীরা তো আমাদের মাঝে থাকেনা ; তাদের হয়ত কালে ভদ্রে চোখে দেখা যায়।
তারপরও ধরলাম এই ২৪% মেয়েরাই খারাপ। এবার আসি বাকি ৭৬% এর কথায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া শেষে বর্তমানে স্বামীর কর্মস্থল সাতক্ষীরার আশাশুনির অধিবাসী আমি।
আপনার বিশ্বাস না হলেও সত্য এই যে এখানকার মেয়েদের জীবন এখনও মধ্যযুগীও অবস্থাতেই আছে। মোটামুটি উচ্চবিত্ত পরিবারে বৌ হল ঘরের একটি বাড়তি শোভা বা শোপিস। যার কাজ শুধু বাচ্চ জন্ম ( বংশের প্রদীপের ) দেওয়া । মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে ভাত নমর হওয়া থেকে শুরু করে যৌতূক এর জন্য প্রায়শই স্বামীর প্রহারের স্বীকার হওয়া এখানকার নিত্যনৈমিত্তিক চিত্র ! সারাদিন ঘরের কাজ করার পরও তা মূল্যহীন এখানে। নিম্নবিত্তদের অবস্থা তো আরও চমকপ্রদ। নিজে সারাদিন গাধার মতো খেটে স্বামীর নেশার জোগান দিয়ে যাচ্ছেন তারা। আর না দিতে চাইলেই _প্রহার। যেখানে একটা নতুন আই ফোন বা অ্যাপেল ল্যাপটপ এর চিন্তায় আপনার রাতের ঘুম হারাম হয়েছে সেখাণে কোথাও কোথাও এক থালা শাদা ভাত, কোথাও এক ফোঁটা বিশুদ্ধ পাণি, কোথাও একটু সহানুভূতির জন্য তারা তৃষ্ণার্ত !!
বিশ্বাস করুন তারা খারাপ পোশাক পরার সুযোগ পায়না কারণ তাদের পোশাকটি বড়ই জীর্ণ। তারা প্রেমিক/ স্বামীকে ধোঁকা দেওয়া বা কটু কথা বলার অবকাশ পায়না কারণ তারা অসহায়।
এর মধ্যেও সংগ্রাম করে কিছু কিছু নারী এগিয়ে চলেছে। তারা পড়ালেখা শিখছে এবং নিজে চাকুরী করে সংসারের ভার বহন করে চলেছে।
ঐ ২৪% নিয়ে তো অনেক হৈচৈ করলেন। এঈ ৭৬% এর আওয়াজ তো কাণেই আসেণা। তাদের কথা তো কোথাও দেখিনা।
একচক্ষু হরিণের মতই আচরণ আমাদের। তাদের কথা বলতে বা ভাবতে আমাদের ভালো লাগেণা।
তাদের চোখের অশ্রু চোখেঈ শুকিয়ে যায়।

অতিরিক্ত লিঙ্ক ঃ
১) Click This Link
২) Click This Link
৩) Click This Link
৪) Click This Link
৫) Click This Link

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×