somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ ব্যলকনি ।।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ব্যলকনির মত সুন্দর জায়গা এই নশ্বর পৃথিবীতে আর কোথাও নেই।
নিসচুপ, নির্জন, ছায়াছায়া ।
এখানেই জন্মেছিলাম আমি; কোনো এক ঘুঘুডাকা ভোরে
এরপর বহুদিন কেটে গেছে
অবুঝ আমি বুঝতে শিখেছি।
সম্পর্ক, পরিবার, পরিজন , বন্ধু অথবা
আমার সপ্নগুলোকে রঙ্গিন রঙে বুনতে শিখেছি ।
এরপর এলো স্বার্থ , একে একে নিচুতা, হিংসা আর দীর্ঘশ্বাস ।
আমি কাঁদি , আমার সপ্নগুলো কাঁদে
আমার পথের বাঁকে কাদা , আমার পথ আঁকড়ে ধরে।

এই ব্যলকনিটির মতন শান্ত শান্ত এ নশ্বর পৃথিবীতে আর কিছুই নেই।
আমার ক্লান্তিগুলো শুষে নেয়; একে একে
আমি প্রতিবাদ করতে শিখি ; আমি ঘুরে দাড়াই মুখোমুখি !
আমি সত্য, আমি অকপট
আমি তীব্র , আমিই সোচ্চার
আমি মানুষ হয়ে উঠি ।
পথে কণ্টক, ভ্রু রাঙ্গানো
ওরা মানুষের কায়া ; আমায় মানুষ হতে দেবেনা ।
আমি আয়নায় উঁকি দেই; প্রতিদিন একটু একটু করে আমি মানুষ হয়ে উঠি।

আমার ব্যলকনির এই কোনে আমি আজও এসে দাড়াই; হাতটা আগে বাড়াই
এখনও অনেকটা পথ বাকী ; পথে পাথার সমান বাঁধা
আমার ব্যলকনিতে বৃষ্টি ; আমি ভিজি সারাবেলা

পথে হয় তাদের সাথেও দেখা; যারা বাসে আমায় ভালো
সূর্যমুখির হাসি ঠোঁটে হেসে বলে আমায় হাতটি এবার ধরো ।
এ ব্যলকনিতে চাঁদের আলো মেখে
দিনরাত চালাই মনের ঘুড়ি
পাখির মত ডানা দুটি মেলে আকাশ পানে শুধুই উড়াউড়ি ।

ব্যলকনির এই জায়গা খুব ছোট ; কত স্মৃতি রাখা সারি সারি
আশা শুধু আসুক যতই বাঁধা মানুষ হয়েই মরতে যেন পারি ।।




সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×