somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ইন্টারনেট শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলেই

৩০ শে নভেম্বর, ২০০৬ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা দান কার্যক্রম শুরু হয় 1996 সালের 6 জুন। এই সেবাদান কার্যক্রম শুরু করে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন)। এটিই দেশের প্রথম ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবালের প্রচেষ্টার কারণেই দেশে আজ অনলাইন ইন্টারনেটর এই ব্যাপকতা। আইএসএন 1995 সালের দিকে ঠিক করে দেশে অনলাইন ইন্টারনেট সেবা প্রদান করবে। এ লক্ষ্যে থাইল্যান্ড, হংকং এবং সিঙ্গাপুরে যোগাযোগ করল আইএসএন কর্তৃপক্ষ। সবাই আশাব্যঞ্জক উত্তর পাঠাল। ইতোমধ্যে বিশ্বব্যাপী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক একটা ম্যাপ তাদের হাতে আসে। মার্কিন যুক্তরাষ্টের পশ্চিম তীর থেকে প্রশানত্দ মহাসাগরের মধ্যে দিয়ে যে বিশাল নেটওয়ার্ক হংকং পর্যনত্দ এসেছে তা দেখেই বোঝা যায় যে হংকংকেই নির্ধারণ করা উচিত। প্রথম চেষ্টা ছিল অনত্দত একটা টেলিফোন লাইনে হংকং অথবা সিঙ্গাপুর থেকে সার্ভিস শুরু করা যায় কি না। কিন' বিদেশি প্রভাইডারদের কেউই এতে তেমন উৎসাহ দেখায়নি। তাদের ভাষ্য ছিল, গোটা দেশ শুধুমাত্র একটা ফোন লাইনের ওপর নির্ভর করে ইন্টারনেট সার্ভিস দিলে এর নির্ভরযোগ্যতা, গুণগতমান নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাংলাদেশে টিঅ্যান্ডটি বোর্ডের কাছে তাই একটা লিজ ডেটা সার্কিট চেয়ে আবেদন করা হল। কতর্ৃপক্ষ জানালেন 56 কিলোবিটস পার সেকেন্ডের একটা ডেটা সার্কিট দেওয়া যেতে পারে, তবে কিছুদিন অপেক্ষা করতে হবে। এতে হংকং এবং সিঙ্গাপুরের প্রভাইডাররা জানাল, এটা খুব একটা খারাপ নয়। 95'র জুলাইয়ে হংকং সুপারনেটের প্রকৌশল ব্যবস্থাপক ফরেস্ট নগ বেশ উৎসাহ দেখালেন। কিন' বাংলাদেশ টিঅ্যান্ডটি 56 কিলোবিট লাইন দেবে শুনে অবাক হলো। তবে ভাল তথ্য দিয়েছে লিংকেজ অন লাইনের চিন ম্যান। ওরা জানালো ভি-স্যাট লিংক দিতে ওদের সমস্যা নেই যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয়। 95'র শেষদিকে হঠাৎ টিএন্ডটি বোর্ড ভি-স্যাট সার্ভিস নেওয়ার জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দিল। 1996 সালের 29 মে সমসত্দ যন্ত্রপাতি সেট করা হল। আইপি রাইটিং করা হল, সেই সঙ্গে ডিএনএস'ও। পরদিন অর্থাৎ 30 মে রাউটার এবং ভিস্যাট-এর ডেটা মডেম সংযুক্ত করতেই ভেসে এল talk daemon respond with talk ngl @ hk. super.netবাংলাদেশের কোন হোস্ট মেশিন প্রথমবারের মত যুক্ত হলো ইনফরমেশন সুপাার হাইওয়ের সঙ্গে। তার পর 6 জুন তৎকালিন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহী ইন্টারনেটের উদ্বোধন করলেন। ইন্টারনেটের ভূমিকা এখন ব্যাপক। তবে ইন্টারনেটের যতোটা প্রসার হওয়ার কথা ছিল ততোটা হয়নি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারেরও করার আছে অনেক কিছু। ফাইবার অপটিক ক্যাবেলের ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য বিটিটিবি ও বেসরকারি পর্যায়ে ইনটারনেট সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি করা যেতে পারে। সর্বনিম্ন লাইসেন্স ফির মাধ্যমে ভিওআইপি সর্বসত্দরে উন্মুক্তকরণ এখন সময়ের দাবি। প্রশাসনের হাতে থাকলে ইন্টারনেটের বেশি প্রসার হবে না। এটাকে পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। তাহলে এটা আরো প্রসারিত হবে।


আমাদের অন্তরজালের ইতিহাস-2005
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৬ বিকাল ৫:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

×