মুম্বাই এ জেমস প্রীতমের সঙ্গে ব্যান্ড গড়বেন
০৩ রা ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আবারো মুম্বাই যাচ্ছেন জেমস। আজই মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এই ব্যান্ড তারকা। এবারের সফরে একমাস মুম্বাইতে অবস্থান করবেন জেমস। এর মধ্যে অনুরাগ বসুর পরিচালনায় নির্মীয়মাণ 'মেট্রো' ছবিতে প্ট্নেব্যাকের পাশাপাশি পর্দায় জেমসের পারফর্ম করারও সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে জেমস বলেছেন, 'এখনো সবকিছু জানি না। ওখানে যাওয়ার পরই পর্দায় পারফর্ম করার বিষয়টি চূড়ানত হবে।'
ভারতের সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবতর্ীর সঙ্গে একটি ব্যান্ড গঠন করছেন জেমস। নগরবাউল ব্যান্ডের এই দলীয় প্রধান জানিয়েছেন, 'প্রীতমের সঙ্গে একটা ব্যান্ড গঠন করার চিনতাভাবনা অনেক আগে থেকেই। এবার সে কাজটিও শেষ করে আসব। তবে ব্যান্ডের নাম কী হবে তা এখনই জানাতে পারছি না। এ ব্যান্ড আনতর্জাতিকভাবে পারফর্ম করবে।'
মুম্বাই যাওয়ার আগে জেমস তার সপ্তম একক অ্যালবামের কাজ শেষ করে গেছেন। অ্যালবামের নাম রাখা হয়েছে 'মাছে মাছে কোলাহল'। এতে মোট আটটি গান থাকছে। বেশিরভাগ গানের কথা লিখেছেন জেমস। গানের সুর ও সঙ্গীত জেমসের নিজেরই করা। আসছে ঈদের পর সুবিধাজনক একটি সময়ে অ্যালবামটি প্রকাশ করা হবে বলে জানান তিনি। ঈদে কোনো ডুয়েট কিংবা মিক্সড অ্যালবামেও তাকে পাওয়া যাবে না। কারণ নীতিগতভাবে জেমস সিদধান্ত নিয়েছেন অন্যের করা সুরে কোনো দ্বৈত বা মিক্সড অ্যালবামে আর গাইবেন না। যা-ই করবেন নিজের সুরে এবং নিজস্ব ঢঙে। ভারত সফরে হিন্দি একক অ্যালবামের কিছু কাজও করবেন। এবারের সফরে জেমস একাই ভারত যাচ্ছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন