somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টুডেন্টদের স্বপ্নদেশ ডেনমার্ক

২২ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বিশ্বে ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশ হচ্ছে ডেনমার্ক এবং আকর্ষণীয় স্থান হচ্ছে এর রাজধানী কোপেন হেগেন। কারণ জানতে চান? বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দশটি দেশের তালিকা নিয়ে যদি ওই দেশে অধ্যয়নরত বিদেশী স্টুডেন্টদের সুযোগ-সুবিধার ওপর সচেতন যে কোনও ছাত্র একটু গবেষণা করে তাহলে এ তথ্যটি বেরিয়ে আসে। চলুন দেখি ডেনমার্কে স্টুডেন্টরা কী কী সুযোগ-সুবিধা পেয়ে থাকে এবং আমি ডেনমার্কের সঙ্গে ইউএসের একটি তুলনামূলক চিত্র তুলে ধরতে চেষ্টা করব। প্রথমত, ডেনমার্কের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তুলনামূলকভাবে আমেরিকার যে কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক কম। দ্বিতীয়ত, ডেনমার্কের ভিসা প্রসেস বা ভিসা পাওয়ার সম্ভাবনা আমেরিকার চেয়ে অনেক অনেক বেশি। তৃতীয়ত, ডেনমার্কের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া তুলনামূলকভাবে সহজ এবং অনেক ক্ষেত্রে TOEFL ev IELTS স্কোরের দরকার পড়ে না। চতুর্থত, পড়াশোনার পাশাপাশি Part time জব করে টাকা আয় করার জন্য ডেনমার্ককে স্বর্গ বলা চলে। পৃথিবীর কোনও দেশেই একজন স্টুডেন্ট যা আয় করতে পারে, ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে একজন স্টুডেন্টের মাসিক আয় তার চেয়ে অনেক অনেক বেশি। যেখানে ইউএসএতে একজন স্টুডেন্ট ইন ক্যাম্পাস জব করে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ 8 ডলার আয় করার সুযোগ পায়, সেখানে ডেনমার্কে সর্বনিম্ন ঘণ্টাপ্রতি 17 ডলার আয় করতে পারে। তবে মনে রাখতে হবে, যে কোনও স্টুডেন্ট যাতে কোপেন হেগেনের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। পঞ্চমত, ডেনমার্ক হচ্ছে welfare state (কল্যাণমূলক রাষ্ট্র), অন্যদিকে আমেরিকা হচ্ছে capitalist রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান কাজই হচ্ছে সব জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা এবং এ সূত্র ধরে বিদেশী সব স্টুডেন্টএখানে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকে, সেখানে ইউএসএতে হেলথ ইন্সু্যরেন্স ক্রয় করতে বেশ অনেক টাকাই ব্যয় করতে হয়। ষষ্টত, ডেনমার্কে একজন স্টুডেন্ট খুব সহজেই ডিপেনডেন্টদের নিয়ে (স্ত্রী-স্বামী-সন-ান) আসতে পারে এবং ডিপেনডেন্টদের full time work permit দেয়া হয়, যা ইউএসএতে অসম্ভব। একজন স্টুডেন্ট যখন ইউএসএতে F-1 ভিসা নিয়ে যায়, তখন ডিপেনডেন্টদের ঋ-2 ভিসা পাওয়াই খুবই কঠিন এবং যদি F-2 ভিসা পায় তাহলে work permit পায় না। এমনকি তারা আমেরিকাতে পূর্ণ সময়কালীন পড়াশোনা করার সুযোগও পায় না। লেখাটি পড়ে যারা ডেনমার্কে স্টুডেন্ট হিসেবে আসতে চান, তাদের জন্য সুসংবাদ হচ্ছে Roskild Business college (http://www.rhs.dk) koge business college (http://www.kogebusiness college.com) বাংলাদেশে সেমিনার করতে যাচ্ছে এবং যতদূর শোনা যাচ্ছে বাংলাদেশে তাদের এজেন্ট নিয়োগ করতে যাচ্ছে। যদি এটি সত্যি হয়, তাহলে ডেনমার্কে পড়তে ইচ্ছুক বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য এটা হবে বিরাট সুসংবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

×