somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেটে ধীর গতি,আরও কমবে!

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটে ধীর গতি,আরও কমবে !: হঠাৎ দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলেও ইন্টারনেটে ফিরে আসেনি আগের গতি। দিন দিন গতি আরও কমছে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপস বন্ধ করার ফলে ইন্টারনেটে গতি কমে গেছে। অ্যাপসগুলো ক্লাউড নির্ভর হওয়ায় এ সমস্যা হয়েছে মন্তব্য করে তারা বলেন, এগুলো একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত।
তবে দেশে ইন্টারনেট ব্যবহারও কমে গেছে। অন্তত ব্যান্ডউইথের পরিমাণ তাই বলছে। কারণ হিসেবে জানা গেছে, হালের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ থাকায় ব্যান্ডউইথ খরচ হচ্ছে কম। ফেসবুক বন্ধ থাকায় লগইন করা, স্ট্যাটাস দেওয়া, ছবি শেয়ার করা, বিভিন্ন লিংকে প্রবেশ করে সাইট ব্রাউজ বন্ধ রয়েছে। বিভিন্ন দৈনিক এবং অনলাইন সংবাদমাধ্যমের খবরও ফেসবুকে শেয়ার না করতে পারায় পাঠক সংখ্যা কমে গেছে।  ফেসবুকে প্রবেশের স্বাভাবিক পথ বন্ধ থাকায় মোট ব্যবহৃত ব্যান্ডউইথের প্রায় ৪০ শতাংশ (সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে ১৩৭ গিগা ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে) অব্যবহৃত থেকে যাচ্ছে।
প্রসঙ্গত, গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাজা বহাল রাখে আপিল বিভাগ। এরপর জামায়াত বৃহস্পতিবার হরতাল আহ্বান করে। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর দেড়টার দিকে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায়’ সারাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর আগে বেলা ১১টার দিকে বিটিআরসি প্রথম দফায় ফেসবুক,  ভাইবার,  মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশনা দেয়। পরবর্তীতে লাইন, ট্যাঙ্গো ও হ্যাংআউট বন্ধেরও নির্দেশনা আসে। এক পর্যায়ে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। এতে দেড় ঘণ্টা ইন্টারনেট সংযোগ ছিল না সারাদেশে। যদিও সরকার দাবি করে, ইন্টারনেট বন্ধ করা হয়নি। ‘কারিগরি ত্রুটির’ কারণে তা বন্ধ হয়ে যায়।
জানা যায়, গত পাঁচ দিনে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের ব্যবহার ৫০ শতাংশ কমে গেছে। ইন্টারনেটে ট্রাফিকও (ব্যবহারকারীদের উপস্থিতি) কমে গেছে আশঙ্কাজনক হারে। তবে এ কমে যাওয়া ধীরগতির ইন্টারনেটের কারণে নয়। ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার, লাইন, ট্যাঙ্গো ও হ্যাংআউট থাকায় ব্যবহারকারী কমেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেসবুক, ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউব এবং কথা বলার অ্যাপ লাইনে মোট ব্যান্ডউইথের ৪০-৪৫ শতাংশ ব্যবহার হয়। এছাড়া অ্যামাজন নেটওয়ার্ক এবং মালয়েশিয়াভিত্তিক আকামাই সিডিএমএ নেটওয়ার্ক মিলিয়ে ৭০-৭৫ শতাংশ ব্যান্ডইউথ ব্যবহার হয়। সংশ্লিষ্টরা বলেন, কয়েকটি অ্যাপস বন্ধ থাকায় ইন্টারনেট ট্রাফিকে প্রভাব পড়েছে, ফলে ব্যান্ডউথের ব্যবহার কমেছে। আর সার্বিকভাবে প্রভাব পড়েছে ইন্টারেনেটের গতিতে।
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপ ক্লাউড সার্ভিসে হোস্ট করা। আমরা ভাইবার বন্ধ করতে গেলে (অ্যামাজন নেটওয়ার্কে হোস্ট করা) ১০-১৫ লাখ ওয়েবসাইটে সমস্যা হচ্ছে। আমাদের ধরে ধরে একটা একটা করে আইপি ব্লক করতে হচ্ছে। ফলে নেটওয়ার্কে সমস্যা হওয়ায় ইন্টারনেটের গতি ধীর হয়ে যাচ্ছে। তিনি জানান, তাদের এখন প্রতিদিন ৫০-১০০টা আইপি ব্লক করতে হচ্ছে। এটা করা না হলে ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ রাখা মুশকিল হয়ে পড়ছে।
তিনি জানান, এসব না করে একবারে যদি অ্যামাজন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় তাহলে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। তবে বড় ধরনের একটা সমস্যাও হবে। অ্যামাজন বন্ধ করলে একবারে প্রায় ৫০ লাখ ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। যে নেটওয়ার্কে দেশের বড় বড় নিউজ পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট হোস্ট করা রয়েছে।
বাংলাদেশের সমস্যার কারণে মালয়েশিয়ার আকামাই সিডিএমএ নেটওয়ার্কের ৭০ ভাগ ট্রাফিক পড়ে গেছে বলে জানান তিনি।
এসবের পরিপ্রেক্ষিতে এম এ হাকিম বলেন, দ্রুত এসব অ্যাপস খুলে দেওয়া না হলে সমস্যা আরও বাড়বে। ইন্টারনেটের গতি আরও ধীর হয়ে যাবে। তখন সব সাইটে ঢোকা যাবে না, ঢোকা গেলেও সময় লাগবে অনেক, ছবিও ঠিকমতো দেখা যাবে না। এমনকি সংশ্লিষ্ট সাইটে রাখা ভিডিও দেখতেও সমস্যা হবে।

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×