somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন লেনদেনে বিপর্যয়

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থবির হয়ে গেছে অনলাইন ভিত্তিক লেনদেন। বিশেষত সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক লেনদেনে বির্পযয় নেমেছে। গত তিন দিন ধরে মাধ্যমটিতে কোন লেনদেন হচ্ছে না। যারা বিকল্প উপায়ে ফেসবুকে ঢোকার চেষ্টা করছেন তারাও ইন্টারনেটের গতি কম থাকায় ব্যর্থ হচ্ছেন। এতে ই-কমার্স লেনদেনে সম্পৃক্ত ক্রেতা-গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যমই নয়, এর মাধ্যমে মাসে কোটি টাকার লেনদেনও হচ্ছে। যে মুহূর্তে মানুষ অনলাইন লেনদেনে আগ্রহী হয়ে ওঠে। সে মুহূর্তে ফেসবুকসহ জনপ্রিয় ১০টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া এক ধরনের অশুভ লক্ষণ। মানুষ এখন যানজট ও সময় বাঁচাতে শপিংমল বিমুখ হচ্ছেন। লেনদেনের জন্য গ্রহণ করছে ফেসবুকসহ বেশ কিছু অনলাইন মাধ্যমকে। কিন্তু এরই মধ্যে আসে ওই সব মাধ্যম খোলায় নিষেধাজ্ঞা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) রিসংখ্যান অনুযায়ী, ই-কমার্সের মাধ্যমে বছরে প্রায় ১০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। তবে এই পরিসংখ্যান শুধু বেসিস সদস্যভুক্তদের। বর্তমানে বেসিসে তালিকাভুক্ত সদস্য ৯০০ ছাড়িয়েছে। এর বাইরে ব্যক্তি উদ্যোক্তা ও ক্ষুদ্র পর্যায়ে আরও অনেক ই-কমার্স চালু থাকলেও তার সুনির্দিষ্ট কোন পরিসংখ্যান পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে বেসিসের সেক্রেটারি জেনারেল উত্তম কুমার পাল বলেন, ফেসবুকে আলাদা পেইজ খুলে যারা অনলাইন ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরা বেশির ভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। অনলাইন ভিত্তিক বড় কোন লেনদেন ফেসবুকের মাধ্যমে হয় না। তবে ফেসবুকে প্রচারণা ও ক্যাম্পেইন চালানো হয়। বেস্টো ফ্যাশনসহ তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন কেনা-বেচা করছেন মো. জয়নাল আবেদীন জয়। এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জয় নিজেই। তার অধীনে রয়েছেন ১২ জন কর্মকর্তা-কর্মচারী। বর্তমানে সবাই অলস সময় কাটাচ্ছেন। জয় বলেন, মূলত ফেসবুকের মাধ্যমে পণ্যের অর্ডার নেয়া হয়। কিন্তু বর্তমানে ফেসবুক বন্ধ করে দেয়ায় কোন লেনদেন হচ্ছে না। গত তিন দিনের ক্ষতির পরিসংখ্যান টেনে জয় বলেন, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসাটি বন্ধ হয়ে যাবে। এতে নতুন করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কেউ দেখবে না বলেও জানান তিনি। ব্যক্তি পর্যায়ের একজন বিক্রেতা ‘আর জে মেস’ নামে তিনি ফেসবুকে পণ্য বিক্রি করেন। তিনি ইলেক্ট্রনিকস পণ্যই বেশি বিক্রি করেন। প্রতিদিনই তার কম-বেশি অর্ডার থাকতো। কিন্তু গত বুধবার থেকে আজ পর্যন্ত কোন অর্ডার আসেনি। তিনি বলেন, আমাদের বলার কোথাও জায়গা নেই। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারাই পারেন ফেসবুক চালু করতে। তা না হলে ফেসবুক ব্যবসাটি অঙ্কুরেই বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেলবাজার ডটকমের বিপণন কর্মকর্তা ফারহানা সাথী জানান, ফেসবুক বন্ধ থাকায় গত তিন দিনে কোন অর্ডার আসেনি। প্রতিষ্ঠানটি ফেসবুকের মাধ্যমে সারা দেশে পণ্য বিক্রি করে আসছে। কিন্তু হঠাৎ করে ফেসবুকে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ব্যবসাটি বন্ধ হয়ে যায়। রংবাহারের বিপণন কর্মকর্তা শারমিন জানান, স্বাভাবিক দিনে ১০ থেকে ১২টি বিক্রি আদেশ আসলেও বর্তমানে তা ২ থেকে ৩টিতে নেমে এসেছে। রংবাহারে সাধারণত নকশি কাঁথা, থ্রি পিস সহ মেয়েদের পোশাক ও শাড়ি বিক্রি করা হয়। জানা গেছে, দেশের ইতিহাসে এই প্রথম সোয়া এক ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ ছিল। সরকারের নির্দেশনায় গত বুধবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সোয়া এক ঘণ্টা ইন্টারনেট যোগাযোগ বন্ধ রাখে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এরপর দুপুর আড়াইটায় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও অপারেটররা বিটিআরসির কাছ থেকে সেবা চালু করার সবুজ সংকেত পায়। আড়াইটার পর ব্যবহারকারীরাও আবার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যুক্ত হতে পারে। কিন্তু দুপুর আড়াইটা থেকে ইন্টারনেট সেবা চালু হলেও সামাজিক যোগাযোগের ১০টি মাধ্যম ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো, লাইন, হ্যাংআউটস, ইউ-স্ক্রিন টিভি, কমোয়া ও কমোতে কেউ সংযোগ পায়নি। এই ১০টি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কবে এসব সেবা আবার বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে কোন তথ্য নেই। এ নিয়ে এক বছরে দ্বিতীয়বারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করা হলো।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×