somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়সে ছোট মাহিনকে বিয়ে করাই কাল হলো সাদিয়ার

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


25 Jan, 2016
বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বিদেশি সংস্থায় ৬০ হাজার টাকার উচ্চ বেতনে চাকরি করছিলেন সাদিয়া (৩০)। গভীর ভালোবেসে বিয়ে করেন ১৮ হাজার টাকা বেতনে চাকরিরত ব্যাংক কর্মকর্তা মাহিন (২৬) কে। স্বপ্ন বুনেন নতুন ভালোবাসায় ভরা একটি সংসারের।

বয়সে ছোট মাহিনের সাথে এই ভালোবাসা, স্বপ্ন, বিয়েই যেনো কাল হলো সাদিয়ার। স্বপ্নের সেই ভালোবাসার মানুষ আর তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মম নির্যাতনের শিকার হয়ে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় কাতরাচ্ছেন সাদিয়া আক্তার। নির্যাতনের বিভৎসতায় চোখ মেলতে পারছেন না সাদিয়া।

ঘটনার পর মামলা হলেও সাদিয়ার নির্যাতনকারীরা এখনো গ্রেফতার হয়নি। ঘটনাটি চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার চকবাজার এলাকার।

পুলিশ ও সাদিয়ার পারিবারিক সূত্র জানায়, সাদিয়া আক্তার অনেক ভালোবেসেই পালিয়ে বিয়ে করেছিলেন ব্যাংক কর্মকর্তা সামিউল মাহিনকে। মাহিন ছিলো একটি বেসরকারী ব্যাংকের সদ্য যোগদানকারী জুনিয়র কর্মকর্তা আর সাদিয়া’র চেয়ে বয়সেও ৫ বছরের ছোট। সাদিয়া চট্টগ্রামের ইপিজেডে একটি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা বেতনে চাকরি করলেও মাহিনের বেতন ছিলো মাসে ১৮ হাজার টাকা। মেয়ের সুখের কথা চিন্তা করে সাদিয়ার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা এই বিয়ে মেনে নেন। কিন্তু বিয়ে মেনে নিতে রাজি ছিলেন না মাহিনের পরিবার। পালিয়ে বিয়ে হলেও সাদিয়া বাবার বাড়িতে থেকেই চাকরি করছিলেন যথানিয়মে।

সাদিয়া’র বাবা আকতার উদ্দিন রাইজিংবিডিকে জানান, গত শনিবার একটা অপরিচিত নম্বর থেকে ফোন করে জামাতা মাহিন তার মেয়ে সাদিয়াকে চকবাজার চক ভিউ মার্কেটে যেতে বলে। মাহিন তখন ফোনে সাদিয়াকে জানিয়েছিলো দুজন মিলে বেড়াতে যাবে কোথাও।

ফোনে মাহিনের ডাক পেয়ে সাদিয়া চকবাজার চকভিউ মার্কেটের সামনে আসেন। এই সময় সাদিয়াকে মাহিন একই এলাকায় নির্মাণাধীন একটি ভবনের চার তলায় নিয়ে যায়। এর পর আকস্মিকভাবে সাদিয়ার উপর নির্মম নির্যাতন শুরু করে মাহিন। এর পর একই স্থানে হাজির হয় মাহিনের মা’সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সবাই মিলে সাদিয়াকে একটি বাথরুমে আটকে রেখে এক ঘন্টা ধরে অমানবিক নির্যাতন চালিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। ওই মুহুর্তে উক্ত নির্মানাধীন ভবনে কেউ উঠে আসার শব্দ পেয়ে সাদিয়াকে অচেতন অবস্থায় ফেলে রেখে মাহিন তার মা ও অন্যান্য নির্যাতনকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে আসা দুই ব্যাক্তি সাদিয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তার পরিবারের সদস্যদের খবর দেয়।

এই ঘটনায় সাদিয়া পিতা আকতার উদ্দিন বাদী হয়ে নগরীর চকবাজার থানায় শনিবার রাতেই সাদিয়ার স্বামী সামিউল মাহিনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মাহিনের বাবা আবদুল মতিন ও মা শিরিন আক্তারকেও আসামি করা হয়েছে।

এ ব্যাপারে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ রাইজিংবিডিকে জানান, সাদিয়ার উপর যে নির্যাতন হয়েছে তা অমানবিক। মেয়েটি বেশি বেতনে চাকরি করে আর ছেলের চেয়ে তার বয়স কয়েক বছর বেশি। এই ইগো সমস্যা থেকেই সাদিয়ার উপর এই নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×