
মেয়ে তুমি উচ্চ শিক্ষিত হলে, স্বামী সর্বদা থাকে হীণমন্যতায়। আর অশিক্ষিত হলে, সংসারে রাখবে অবহেলায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়!
মেয়ে তুমি গরীবের মেয়ে হলে, স্বামী সর্বদা তাচ্ছিল্য কথায় কথায় খোটা দিবে। আর ধনীর দুলালী হলে, স্বামীর অধিকার দেখিয়ে করে রাখবে কোনঠাশায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়!
মেয়ে তুমি গৃহিণী হলে, স্বামী সর্বদা বলবে তুমি সেকেলে। আর মডার্ন হলে, বলবে তুমি নষ্ট হয়ে গেছো আধুনিকতার ছোঁয়ায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়!
মেয়ে তুমি লক্ষী মেয়ের মত ঘরের কোণে পড়ে থাকলে, স্বামী বলবে মেয়েরা তো এমনি হয়। আর বাহিরে খোলা আকাশ দেখতে চাইলে, আটকাবে সতীত্তের খোটায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



