জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই ।
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই ।।
আমার এ পথে শুধু, আছে মরুভূমি ধুধু ।
আমি বাঁচাবো তোমার মাধবী অই ।।
পাছে ভালোবেসে ফেল তাই দূরে দূরে রই
কত পেয়ালা লাঞ্ছনা আমি নীরবে করি যে পান ।
আর যারা শুধা নিয়ে চলে তুমি গাও গো তাদেরই গান ।।
এমন বিভেদ কত, মনে আছে অবিরত ।
দুটি ভিন্ন জীবন যেন না মিলিত হই ।।
পাছে ভালোবেসে ফেল তাই দূরে দূরে রই
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই ।
পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই ।।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



