somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুমিল্লায় ভন্ড ভবানীসহ আটক ৪

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৫ অক্টোবর ১৪ ২০:৩৩:২৩
কুমিল্লায় ভন্ড ভবানীসহ আটক ৪,
কুমিল্লা :
কুমিল্লা নগরীর পালপাড়া সংলগ্ন ঠাকুরপাড়া এলাকা পুরাতন কাস্টমস গোডাইন সংলগ্ন শ্রী কৃষ্ণের মন্দির থেকে ধর্মের মিথ্যা ব্যাখ্যা ও কাল্পনিক কাহিনী নিয়ে ভন্ড প্রতারক ভবানী মা ওরফে সুজন রানী দাসসহ ৪ জনকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার বিকালে নগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে আটক করা হয়। প্রতারণার ঘটনায় ঠাকুরপাড়া এলাকার দুলাল চন্দ্র দাস বাদী হয়ে ১৬ জনকে আসামী একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুত্রে জানা যায়-নগরীর ঠাকুরপাড়াস্থ পুরাতন কাস্টমস গোডাইন সংলগ্ন শ্রী কৃষ্ণের মন্দির প্রাঙ্গনে প্রচলিত হিন্দু ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি মনগড়া কাল্পনিক বক্তব্য আচরনের মাধ্যমে ধর্ম ভিরু সাধারন অশিক্ষিত সনাতন ধর্মের লোকজনকে প্রলুব্ধ করে ধর্মের মিথ্যা ব্যাখ্যা ও কাল্পনিক কাহিনী সৃজন করে আসছে। ভবানী এই ধরনের কর্মকান্ডে সনাতন ধর্মীয় হিন্দু সমাজ চরম ভাবে নষ্ট হচ্ছে।

সুজন রানী দাস @ ভবানী আসন্ন দূর্গা পুজায় শ্রী শ্রী ভবানী মা দশমী রূপে দূর্গা পুজা করার সিদ্ধান্ত নিয়ে তা মুখয়ব দূর্গার বিগ্রহের প্রতিচ্ছবিতে স্থাপন করে লিপলেট/ নিমন্ত্রনপত্র বিলি করে।

যা সনাতন ধর্মের নিয়ম কানুনের সম্পূর্ণ পরিপন্থি এবং সনাতন ধর্মীয় বিশ্বাসী সাধারন লোকজনকে চরম ভাবে তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে আসছিল। সুজন রানী দাস @ ভবানী প্রতিদিন শত শত মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল।

ভন্ড ভবানী সুজন দাসী কর্তৃক মা দুর্গার প্রতিকৃতি বিকৃত করা ও সনাতন ধর্মের দেব দেবীদের প্রতি বিরূপ মন্তব্য ও ধর্ম বিনষ্টকারী পূজা কার্যকমের বিরুদ্ধে কুমিল্লার সনাতন ধর্মাবলম্বীরা এবং বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ মঙ্গলবার প্রতিবাদ সমাবেশও মানববন্ধন করে এবং প্রতিবাদ জানিয়ে এবং ভন্ড ভবানী মা কে গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন রায়, সাধারণ সম্পাদক তাপস বখসিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এরই জের ধরে গতকাল বুধবার বিকালে কোতয়ালী মডেল থানা পুলিশ ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্রী কৃষ্ণের মন্দির থেকে প্রতারক ও ভন্ড ভবানী মা ওরফে সুজন চন্দ্র দাসীসহ ৪ জনকে গ্রেফতার করে। আটককৃত ভন্ড ভবানী মা ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর গ্রামের সুজন চন্দ্র দাসের স্ত্রী।

অন্যান্য আটকৃতরা হলো ঠাকুরপাড়া এলাকার সাধন চন্দ্র দাস এর পুত্র শুভ চন্দ্র দাস (২৩), নেপাল চন্দ্র দাস এর পুত্র রিংকু চন্দ্র দাস @ অজয় চন্দ্র দাস (২৫), নেপাল চন্দ্র দাস এর পুত্র পিন্টু চন্দ্র দাস (২৭)।

এদিকে প্রতারনার ১৬ জন কে আসামী করে দক্ষিন ঠাকুরপাড়া (পালপাড়া সংলগ্ন) এলাকার মৃত রাধা রন চন্দ্র দাস এর পুত্র জনৈক দুলাল চন্দ্র দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলো- ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর গ্রামের সুজন চন্দ্র দাসের স্ত্রী ভন্ড ও প্রতারক সুজন রানী দাস @ ভবানী (৩০), পুরাতন কাষ্টমস গোডাউনের সাথে শ্রী কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকার সুজন দাস, মৃত সুরেন্দ্র চন্দ্র দাস এর পুত্র সাধন দাস, মৃত সুকুমার চন্দ্র দাস এর পুত্র মৃদুল চন্দ্র দাস, ধীরেন্দ্র চন্দ্র দাস এর পুত্র জয়দেব চন্দ্র দাস, নেপাল চন্দ্র দাস এর পুত্র মিন্টু চন্দ্র দাস, রিংকু চন্দ্র দাস @ অজয় চন্দ্র দাস, মৃত ওপেন্দ্র চন্দ্র দাস এর পুত্র নেপাল চন্দ্র দাস, সাধন চন্দ্র দাস এর পুত্র শুভ চন্দ্র দাস (২৩), শাওন চন্দ্র দাস, মৃত নারায়ন চন্দ্র দাস এর পুত্র নির্মল চন্দ্র দাস, ২য় নেপাল চন্দ্র দাস এর পুত্র টিংকু চন্দ্র দাস, রনজিত চন্দ্র দাস এর স্ত্রী কাজলী রানী দাস, মৃত সুকুমার চন্দ্র দাস কন্যা অনিতা রানী দাস, মৃত নারায়ন চন্দ্র দাস এর কন্যা বিজলী রানী দাস, সাধন চন্দ্র দাস এর স্ত্রী কাজল রানী দাস।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবদুর রব বলেন ১৬ জন কে আসামী করে দক্ষিন ঠাকুরপাড়া (পালপাড়া সংলগ্ন) এলাকার মৃত রাধা রন চন্দ্র দাস এর পুত্র জনৈক দুলাল চন্দ্র দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এই প্রতারকদের কে কোন মতই ছাড় দেওয়া যাবে না, পুলিশ ৪ জন কে আটক করেছে, অন্যদের কে আটক করা হবে। নগরীর কোথাও এই ভন্ড প্রতরনার শিকার কোন সাধারন মানুষ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন কোন ব্যক্তি যদি কোথাও এই ভন্ড প্রতারনা দেখেন তাহলে পুলিশ কে খবর দিলে প্রতারকদের আটক করা হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×