somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রইসুদ্দিন এবং জনৈক বালক !

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাকড়শার মর্মান্তিক মৃত্যুর রাত থেকেই রইসুদ্দিন বিটিভি-র সংবাদ দেখা ছেড়ে দিয়েছে। এখন সে পত্রিকা পড়ে। দুই মাইল দূরের স্টেশনে হেঁটে হেঁটে হাজির হয় প্রতিদিন পত্রিকা আনতে। দুপুরের ট্রেনে একটা অল্পবয়সী ছেলে পত্রিকা নিয়ে আসে। রইসুদ্দিন এখন সেই ছেলের নিয়মিত কাস্টমার। ছেলেটার সাথে তার ভালোই একটা ভাব হয়ে গেছে। ছেলেটার নাম, রতন। রইসুদ্দিন একদিন তাকে জিজ্ঞেস করে, অ্যাঁই রতন তুই টিভি দেখিস?
রতন প্রশ্ন শুনে অবাক হয়। বলে, টিভি আবার কে দেখে না?
-- কোন টিভি দেখিস?
-- ডিশ টিভি।
-- বিটিভি দেখিস না?
-- আমাগো দ্যাশে বিটিভি নাই।
-- খবর শুনিস?
-- হ হুনি।
-- বিটিভির খবর শুনছিস কখনো?
-- আগে যহন ডিশ ছিলো না তহন হুনছিলাম। বিটিভিতে যারা খবর পড়ে হেরা একদম ইস্মার্ট না। কেমন মদনমার্কা ব্যাটা আর মাইয়ারা খবর পড়ে। হেদের অনুষ্ঠানগুলাও মদনমার্কা। বিটিভি বাদে অন্য যেইসব বাংলাদেশী চ্যানেল আছে হেদের অনুষ্ঠান অনেক ভালো। হেদের যারা খবর পড়ে হেরাও অনেক ইস্মার্ট। বিটিভির সাথে হেদের আকাশ-জমিন তফাৎ।
রতনের কথা শুনে রইসুদ্দিন অবাক হয়। ভাবে, বেসরকারি চ্যানেলে তো আর বিদেশের লোকবল কাজ করে না। সব দেশেরই লোক। তাহলে তাদের অনুষ্ঠানের মান এতো ভালো হলে বিটিভি-র হয় না কেন? কারণটা কি?
..........................................................................
@ এখানে মাকড়শার ব্যাপারটা পূর্বের এই লেখার সাথে সম্পর্কিত---

একটি মাকড়শার মর্মান্তিক মৃত্যুঃ

দেশ ডিজিটাল হয়ে গেলেও রইসুদ্দিনের বাড়িতে এখনো ডিশ পৌঁছেনি। রইসুদ্দিন সংবাদ-পাগল মানুষ। সংবাদ শুনার জন্য রইসুদ্দিনকে তাই বিটিভি-র ওপরই ভরসা করতে হয়। প্রতিদিন রাত আটটার সময় রইসুদ্দিনের ঘরে বিটিভি-র সংবাদ শুরু হয় সুমধুর রিংটোনে। রইসুদ্দিনের একুশ ইঞ্চির রঙিন ওয়ালটন টিভিটা যে দেয়ালে লাগানো আছে তার বিপরীত দেয়ালে প্রতিদিন আটটায় একটা মাকড়শাকেও দেখা যায়। গত ছয়দিন থেকে মাকড়শাটা ঠিক আটটার সময় এসে হাজির হচ্ছে। সংবাদ শেষ না হওয়া পর্যন্ত একদম নড়াচড়া করে না। সংবাদ শেষ হওয়ার পরপরই সে হঠাৎ উধাও হয়ে যায়। মাকড়শাটার এই কার্যকলাপ রইসুদ্দিনের কাছে বেশ অদ্ভুত লাগে। সপ্তম দিন সে মনে মনে ঠিক করে সংবাদ শেষে মাকড়শাটার গতিবিধি লক্ষ্য করবে। কিন্তু আফসোস মাকড়শাটা সপ্তম দিন পুরো সংবাদ শেষ করতে পারে না। সংবাদের মধ্যপথে সে হঠাৎ রইসুদ্দিনের সোফার উপর ধপ করে পড়ে সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাকড়শাটার এমন অস্বাভাবিক মৃত্যু রইসুদ্দিনকে ভাবিয়ে তুলে। ভাবিত রইসুদ্দিন তার সহনশীলতার মাত্রা আবিস্কার করে বেশ বিস্মিত হয়। সে বুঝতে পারে মাকড়শার চেয়েও তার সহনশীলতা শক্তি শতগুণ বেশি। এই সেই মাকড়শা যার কাছে রবার্ট ব্রুস সহনশীলতার শিক্ষা নিয়েছিলো, কিন্তু সেই মাকড়শা বিটিভি-র সংবাদ ছয়দিনের বেশি নিতে পারলো না, অথচ সে মাসের পর মাস সেটা শুনে আসছে।


সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×