somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যরচনাঃ নামের বিড়ম্বনা

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
-




মাস্টার মশাই নাকের প্রান্তের চশমা বাম হাতের তর্জনী দিয়ে উপরের দিকে হালকা একটু ঠেলে দিয়ে বললেন, বাবা উপেন, রাজা মহাশয় যখন তোর জমি কিনতে চাইলেন তখন তুই কি বললি?
বিস্মিত উপেন মাথা চুলকাতে চুলকাতে বললো, স্যার আমাদের তো এটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে রাজা আসবে কোথা থেকে?
-- আরে গাধা আমি ‘দুই বিঘা জমি’র কথা বলছি।
-- স্যার আমার বাবার এক বিঘা জমিও নেই। দুই বিঘা জমি আমি বিক্রি করবো কিভাবে?
উপেনের উত্তর শুনে ক্লাসের সবার পেটেই হাসি গুড়গুড় করতে লাগলো। কিন্তু পেট থেকে হাসি বের হলো না কারও। হাসি বের হলেই বিরাট শাস্তি।
মাস্টার মশাই ক্লাসের প্রথমা কন্যাকে দাঁড় করালেন, অঞ্জলি তুমি বল তো মা উপেন কি বলেছিলো?
অঞ্জলি নিজের থেকে কিছু বললো না। সে সরাসরি দুই বিঘা জমি কপি করলো, কহিল উপেন তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই/চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাই---
মাস্টার মশাই এবার উপেনের দিকে তাকিয়ে বললেন, বুঝলি এবার। গাধা।
-- জী স্যার।
-- জী স্যার কি? দাঁড়িয়ে থাক কান ধরে। গা---ধা কোথাকার। গাধা শব্দটাকে মাস্টার মশাই এবার একটু টেনে লম্বা করে উচ্চারণ করলেন।
উপেন কান ধরে দাঁড়ালো। মাস্টার মশাই কবিতা পড়তে শুরু করলেন, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে---
কবিতা চলছে তো চলছেই। উপেন উশখুশ করে মাস্টার মশাইয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগলো। মাস্টার মশাই তার দিকে ভ্রূক্ষেপ করলেন না। তিনি কবিতা পড়তে লাগলেন ক্লান্তিহীনভাবে। কবিতার শেষে এসে মাস্টার মশাই গলার ভলিউম একটু বাড়িয়ে দিলেন, আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে---
লাইনটা শেষ হতেই বিপর্যস্ত উপেন বলে উঠলো, স্যার আমিও ভাবিনি---
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×