somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহসিনুল ইসলাম
গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

গল্পঃ শূন্যস্থান পূরণ--

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রানার মনে বিরহের আগুন জ্বালিয়ে একদিন তার প্রেমিকা শোভা লাল শাড়ি আর সোনালী গহনায় শোভিত হয়ে চিরচেনা শহর ছেড়ে অচেনা শহরে উড়াল দিলো হঠাৎই। শোভা স্বেচ্ছায় না, তার জাঁদরেল টাকলা বাবাই যে তাকে জোরপূর্বক বিয়ে দিয়েছে-- এই অটুট বিশ্বাস রানার বিরহের মাত্রাকে বাড়িয়ে দিতে লাগলো ক্রমাগত। রাতের ঘুম, দিনের ক্লাস বাদ দিয়ে সে অহর্নিশি শুধু বিরহের গান শুনে। টানা একসপ্তাহ তাকে ক্লাসে না পেয়ে আজ নীলা তার বাড়িতে এসে হাজির হলো। নীলা হলো তার টুকটুকি বন্ধু। টুকটুক করে তারা দু’জন সবসময় ঝগড়া করে। মধুর ঝগড়া।

বাড়িতে ঢুকে নীলা দেখলো রানা যথারীতি নির্জন ঘরের মধ্যে বসে মধ্যম সুরে বিরহের গান শুনছে, তুমি রবে নীরবে হৃদয়ে মম---
নীলাকে দেখে রানা একটুও বিস্মিত হলো না। সে নির্বিকার। নীলা নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললো, কিরে তুই এখন রবীন্দ্রসঙ্গীত শুনিস না-কি?

রানা ছোট করে উত্তর দিলো, হুম—

-- রবি ঠাকুরের এতো গান থাকতে তোকে এই গানটাই শুনতে হবে—
-- ক্যান? এই গানে সমস্যা কি?
-- এই গানে কোন সমস্যা নেই, সমস্যা হলো তোর মনে। তোর মনের জন্য এই গান এখন ক্ষতিকর।
-- এতো ভাষণ দিতে হবে না। তুই আসছিস ক্যান সেটা বল?
-- কারণ ছাড়া আসা যাবে না না-কি--
-- প্যাঁচাল রাখ। মন মেজাজ খারাপ। ক্যান আসছিস বল?
-- তুই ক্লাসে যাচ্ছিস না ক্যান?
-- এমনিতেই—
-- আচ্ছা ক্লাসের কথা ছাড়। মিতু তো তোকে পছন্দ করে। তুই কি সত্যি আর প্রেম-ট্রেম করবি না?

নীলার কথা শুনে রানা এবার একটা দীর্ঘশ্বাস ফেললো। তার দীর্ঘশ্বাসে আকাশ বাতাস ভারী হয়ে গেলো।
-- নারে দোস্ত প্রেম আর না। প্রেম একবারই এসেছিলো নীরবে।
-- কি বলিস এসব। প্রেম তো তোর সরবেই এসেছিলো আর চলছিলোও বেশ সরবে। ভাঙা ইটের রাস্তায় গরুর গাড়ী যেমন শব্দ করে চলে ঠিক সে রকম। বল যে, প্রেম একেবারই চলে গেলো নীরবে।
রানা নীলার এই রসিকতায় কান দিলো না। প্রেমিকরা আবার এই টাইপের রসিকতা শুনতে পায় না। সে এবার তার উড়ালপঙ্খীর গুণগান শুরু করলো-
-- শোভা অনেক ভালো ছিলো রে। ওর মতো মেয়ে এই পৃথিবীতে আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। আমার জন্য সে ঠিকই কাঁদছে---
-- হুম ঠিকই বলছিস। শুনলাম, ওর না-কি একটা বাচ্চা হইছে। বাচ্চাটাও না-কি খুব কান্নাকাটি করে। হয়তো তোরই বিরহে কাঁদে।
-- তুই কি আমার সাথে ফাজলামি করছিস।
-- হুম ফাজলামি করছি--
-- ক্যান করছিস?
-- আচ্ছা তুই আমাকে বল, পৃথিবীতে কি এই একটাই ভালো মেয়ে আছে? তুই যাকে ভালোবাসিস সেই ট্রয়ের হেলেনা আর বাকী সব ফ্যালনা এই ভ্রম থেকে বের হয়ে আয় বুঝলি। যে চলে গেছে তাকে অকারণ কৈ মাছ বানিয়ে মনের মধ্যে লালন করলে ক্ষতি বৈকি লাভ নেই। সে তো শুধু মনের মধ্যে লাফাবে। তার কাঁটার গুঁতাই শুধু তোর মনে জুটবে। সে নীরবে আছে তাকে নীরবেই থাকতে দে। এভাবে বিরহ-সাধনায় তাকে সরব করে তোলার দরকার নেই। তোর তো দুই বছরের প্রেম। অথচ এই যে আমার পাঁচ বছরের প্রেমিক কিভাবে পলটি মারলো। কই আমি তো তোর মতো এমন বিরহের গান কানে লাগিয়ে ঘরের মধ্যে বসে থাকিনি। যার কাছে বিশ্বাসের মূল্য নেই তার জন্য নিজেকে কষ্ট দেয়ার মতো বোকা আমি নই।
-- তুই কি বলছিস শোভা আমাকে ইচ্ছে করেই ছেড়ে গেছে?
-- হ্যাঁ গেছে এবং এতে তার অন্যায় দেখি না। তুই কেবল মাত্র সেকেন্ড ইয়ারে। ও কতোদিন বিয়ে ঠেকিয়ে রাখতে পারতো। শোন, শূন্যস্থান কখনো অপূর্ণ থাকে না, শূন্যস্থান একসময় পূর্ণ হয়ে যায়। আশপাশে চোখ মেলে তাকা। অনেক ভালো মেয়ে আছে।
-- আশপাশে অনেক ভালো ছেলেও তো আছে। তুই চোখ মেলে তাকাস না ক্যান? সব ছেলেই খারাপ না বুঝলি--
-- আচ্ছা বাদ দে বাইরে চল আমাকে কিছু খাওয়াবি--
-- বাড়িতে হাজার রকমের খাদ্য আছে। এখানে খা--
-- এখানে না। বাইরে খাবো, তারপর ঘুরবো চল। আজ থেকে তোর বিরহ-দশার ছুটি—
-- তার মানে কি? তুই কি শূন্যস্থান পূরণ করতে চাইছিস-- ?
-- ইস! গাধার সখ দেখো--
-- তুই-ই তো আশপাশে তাকাতে বললি--
-- আশপাশে তাকাতে বলছি। আমার দিকে না। মিতুর দিকে তাকা। মিতু অনেক ভালো মেয়ে--
-- মিতু-টিতু আমি কিছু বুঝি না। আমি এখন থেকে তোর দিকেই তাকাবো। তুইয়ো আমার দিকে তাকা—
-- এটা সম্ভব না—
-- প্রেমে পড়লে সবই সম্ভব। কারণ কি জানিস? কারণ হলো, প্রেম পড়লে মানুষের কল্পনাশক্তি বৃদ্ধি পায়। মানুষ তখন কল্পনায় সব কিছু সম্ভব করে ফেলে। তুই এখন টুপ করে আমার প্রেমে পড়ে যা। দেখবি, অসম্ভবের ‘অ’ দূর হয়ে যাবে।

নীলা মুচকি হেসে বললো, তোর ওই শোভা-বিরহ কাটুক। তারপর বিবেচনা করা যাবে---

আজকের আবহাওয়াটা একটু অন্যরকম। ধানমণ্ডি লেকের ভেতর রানার সাথে নীলা নামের যে মেয়েটা এখন হেঁটে চলেছে এ সে আগের নীলা নয়। এ এক অন্যরকম নীলা। এই অন্যরকম নীলার সংস্পর্শে রানার শোভা-বিরহ-ব্যথা দূর হয়ে গেছে নিমেষেই। শূন্যস্থান যে এতো অপূর্ব সুন্দরভাবে পূর্ণ হতে পারে রানার সেটা জানা ছিলো না। নীলা যেন তার মনের ভেতর সূর্য হয়ে এলো এবং তার এই হঠাৎ আগমনে মনের সকল মেঘ কেটে রানার চারিপাশ কেমন প্রফুল্ল হয়ে উঠলো---ঝলমল--- প্রাণবন্ত--
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×