somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ বাদল দিনের প্রথম কদম ফুল--

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-- বুঝলি জসিম, গিন্নী যখন বেশি রাঁধে, তখন গৃহে যুদ্ধ বাঁধে।
-- রান্নার সাথে যুদ্ধের কি সম্পর্ক চাচা?
-- আছে, সম্পর্ক আছে। অতি নিবিড় সম্পর্ক। আচ্ছা জসিম, তুই কদম গাছে চড়তে পারিস?
-- কদম গাছে চড়া তো কোন ব্যাপার না চাচা। ব্যাপার হলো তাল গাছ, নারকেল গাছে চড়া। আপনার দোয়ায় আমি তাল এবং নারকেল দুই গাছেই চড়তে পারি। মা বলে আমি না-কি বিরাট গেছো।
-- মা’সাল্লাহ। তুই তো বড়ই বিদ্বান ছেলে। গাছে চড়তে পারাটাও বিরাট বিদ্যার কাজ। আমাকে তাহলে এখন নীপগাছ থেকে কয়েকটা টাটকা নীপ ছিঁড়ে দে বাপ--
-- নীপগাছ আবার কোনটা চাচা? এই গাছ তো আমি চিনি না।
-- নীপগাছ মানে কদমগাছ। রবীন্দ্রনাথের গান শুনিস নি, এসো নীপবনে ছায়াবীথিতলে--
-- ও আচ্ছা শুনছি। কিন্তু চাচা আপনি নীপ, মানে এই কদম দিয়ে কি করবেন?
-- তোর চাচীকে দেবো। আজ পহেলা আষাঢ়। পহেলা আষাঢ়ের পহেলা কদম ফুল দেবো। তোর চাচী অনেক খুশি হবে--
সত্তুর-আষাঢ় ছুঁই ছুঁই চাচার রোমান্টিকতা দেখে জসিম বিস্মিত হলো। গাছে চড়ে তড়িঘড়ি পাঁচ-ছয়টা কদম ছিঁড়ে দিয়ে বললো, চাচা আপনি কি চাচীকে প্রতি আষাঢ়েই এভাবে কদম দেন?
-- হ্যাঁ এখন পর্যন্ত কোন আষাঢ় বাদ যায়নি—
গেছো জসিম আবারও বিস্মিত হলো। বললো, চাচা আর ওই যুদ্ধের ব্যাপারটা?
-- বুঝিস নি। বেশি রাঁধলে কর্তার ভুরি বাড়ে। আর কর্তার ভুরি বাড়লেই গিন্নী যুদ্ধ বাঁধায়। হাঃ হাঃ হাঃ---
কদম হাতে বাড়িতে চুপিসারে ঢুকে বজলুল উদ্দিন কদমগুলো লুকিয়ে রেখে ব্যালকনিতে এসে দাঁড়ালেন। আষাঢ়ের আকাশ থেকে থেকে ঝংকৃত হতে লাগলো। বজলুল উদ্দিন গান ধরলেন, আষাঢ় সজলঘন আঁধারে, ভাবি বসি দুরাশার ধেয়ানে /আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে--
-- তিথি কে? শুভ্রকেশী বৃদ্ধা পাশে এসে দাঁড়ালেন।
-- কোন তিথি?
-- এই যে যার প্রেমডোরে তুমি বাঁধা পড়ে আছো?
-- হাঃ হাঃ হাঃ—
-- হাসছো কেনো?
-- ভাবছি তুমি এখনো সেই আগের মতোই আছো। চাঁদকে এখনো তোমার সতীন ভাবো।
-- তুমিও তো একটুও বদলাও নি। দাও আমার কদম কোথায়? শুভ্রকেশী বৃদ্ধা মিষ্টি হেসে উত্তর দেন--
-- দাঁড়াও নিয়ে আসছি--
বজলুল উদ্দিন লুকানো কদম ফুল এনে তাঁর বৃদ্ধা প্রেয়সীর শুভ্র কেশে পরিয়ে দিতে লাগলেন। বৃদ্ধা আনন্দে আত্মহারা হয়ে হাসতে লাগলেন কুটি কুটি। এমনসময় আষাঢ়ের আকাশ ফেটে রিমঝিম বৃষ্টি নামতে শুরু করলো। বৃদ্ধ বজলুল উদ্দিন প্রথম আষাঢ়-বৃষ্টি ভুলে মুগ্ধ দৃষ্টিতে তাঁর বৃদ্ধা প্রেয়সীর নীপশোভিত কেশদামের দিকে তাকাতে লাগলেন। আহ! কতো সুন্দর লাগছে। শুভ্র খোঁপাতেও যে কদম ফুল এতো সুন্দর লাগে এটা তিনি ছাড়া ভালো আর কে জানেন?
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×