somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ তিথি --

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তিথির ফোন এলো তিন দিন পর। রাহাত ফোন রিসিভ করতেই তিথির তীক্ষ্ণ কণ্ঠ শুনতে পেলো, তুমি হলে একটা শীতালু।

রাহাত হেসে বললো, শীতালু আবার কি?
-- শীতালু মানে শীতের আলু। তুমি শীতের আলুর মতোই গর্তের ভেতর ঢুকে থাকো। তোমার মধ্যে কোন রোম্যান্টিকতা নেই। তুমি-- তুমি একটা শীতল প্রাণী।
-- শীতের সাথে আমার কোন সখ্য নেই প্রিয়। আমি নাতিশীতোষ্ণ প্রাণী। না শীত, না গরম। আমি বসন্ত ভালবাসি।
-- বসন্তকে ভালোবাসার মধ্যে কোন গৌরব নেই বুঝলে।
-- শীতকে ভালোবাসার মধ্যেই বা গৌরব কোথায়?
-- শীতকে ভালোবেসে তার মধ্যে প্রাণের স্পন্দন জাগানটাই হলো গৌরবের। আচ্ছা তোমার সাথে এতো কথা বলছি কেনো? তুমি বাসা থেকে বের হও এখনি। আমি ধানমণ্ডি লেকে বসে আছি। রবীন্দ্র সরবোরে।

তিন দিন আগেও তিথি রবীন্দ্র সরবোরে এসে রাহাতকে ফোন দিয়েছিল। রাহাত দেখা করেনি। তার পকেট শূন্য। শূন্য পকেটে প্রেমিকার দেখা করা যায় না। কিন্তু আজকে আর না করতে পারলো না। শূন্য পকেটেই বেরিয়ে পড়লো।

তিথি আজ সবুজ রঙের একটা শাড়ি পরে এসেছে। তাকে দেখতে ধানক্ষেতের মতো সুন্দর লাগছে। রাহাত কথাটা বলেও বলতে পারলো না। ধানক্ষেতের কথা শুনে তিথি রাগ করতে পারে। সে মনে মনে ভিন্ন উপমা খুজতে লাগলো।

তিথি আজ বেশ উৎফুল্ল। অন্যদিনের তুলনায় আজকে কথাও বলছে বেশি। হাসছে অকারণ। রাহাতকে একসময় প্রশ্ন করলো, অ্যাই এটার নাম রবীন্দ্র সরোবর হইছে ক্যান?

রাহাত বললো, রবীন্দ্রনাথ এখানে একদিন স্নান করেছিলেন। তাই এটার নাম হইছে রবীন্দ্র সরোবর।

তিথি হাসতে লাগলো উচ্চস্বরে। যেন বিরাট মজার কোন কথা শুনেছে।

সময়টা বেশ কেটে গেলো দু’জনের। ফেরার সময় তিথি বললো, রাহাত আমার বিয়ে ঠিক হইছে? এক সপ্তাহ পরই বিয়ে।

রাহাত বললো, বাহ! কনগ্রাচুলেশন।

তিথির চোখ দিয়ে জল গড়ে পড়লো টুপ করে। রাহাত অবাক হলো। মেয়েটাকে বুঝা মুশকিল। এই হাসছিল কেমন হেমন্তের আকাশের মতো। এই আবার কাঁদতে লাগলো। সে কিছু বলার আগেই তিথি তাকে একা ফেলে হাঁটতে লাগলো।

রাহাত ডেকে বললো, অ্যাই তিথি আমার পকেটে টাকা নেই। রিক্সাভাড়া দিয়ে যাও। হেঁটে এসেছি। এখন আর হাঁটতে পারবো না।

তিথি ফিরে এসে রাহাতের হাতে টাকা ধরিয়ে দিয়ে বললো, আর কখনো আমাকে ফোন দিবে না।

রাহাত বললো, বিয়ের দাওয়াত দিবে না--

তিথি এবার দুম করে রাহাতের গায়ে কিল মেরে চলে গেলো। রাহাত তাকে আর ফোন দিলো না। তিন দিন পর আবার তার ফোন এলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তিথির সেই তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেলো, অ্যাই গাধা এতোদিন ফোন দাওনি ক্যান????????????
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×