somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ-প্রতিক্রিয়া ( মাঝে মাঝে তব দেখা পাই )

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'...মানু‌ষের মন‌কে য‌দি পরীক্ষাগা‌রে নি‌য়ে ব্যব‌চ্ছেদ ক‌রে পুঙ্খানুপুঙ্খরূ‌পে পর্য‌বেক্ষণ করা হয় তারপরও তার কিছু উপাদান চো‌খের অাড়া‌লেই র‌য়ে যা‌বে। অামরা অাসলে কেউ কাউ‌কে চিন‌তে পা‌রি না পু‌রোপু‌রি।'

স‌ত্যিই তো কী ক‌রে চেনা যায়? মানস-সরোবর বড্ড জ‌টিল, বড্ড বেয়ারা, বৈপ‌রি‌ত্যের রেণু যত্রতত্র ভয়ংকরভাবে ছড়া‌নো, কেউ কা‌রো মুখা‌পেক্ষী নয়...এই স‌রোব‌রে তৈরী হয় হাওয়াকুঠু‌রি, এই কুঠু‌রি কখ‌নো কয়েদখানা, কখ‌নো কাঁচামি‌ঠে অাকাঙ্ক্ষার টিলারূপ ধারণ ক‌রে, নেই কোন স্থায়ী প‌রিকল্পনা। প্রণয় ও অপ্রণয় চ‌লে হাত ধরাধ‌রি ক‌রে, কেউ জে‌তে না, কেউ হা‌রে না...বাস্তবতার নির্জলা ঘুণ‌পোকা‌টি শুধু ট্রা‌জি-ক‌মে‌ডির মঞ্চে ছড়ায় সব্যসাচী গুঞ্জন...যেখা‌নে নিরন্তর মঞ্চস্থ হয় জ্ঞাতকুলশীল অার অজ্ঞাত দিবারা‌ত্রির পক্ষধ্ব‌নি...না‌চে রহ‌স্যের র‌ক্তিম অথচ উত‌রোল গ‌ণিকা।

তরুণ কথা‌শিল্পী তাহ‌সিনুল ইসলা‌মের নব্য উপন্যাস 'মা‌ঝে মা‌ঝে তব দেখা পাই' সাক্ষ্য বহন ক‌রে অামা‌দের প‌রি‌চিত সমাজব্যবস্থার। মা‌ঝে মা‌ঝে চ‌রিত্রগু‌লো ভাব‌বি‌নিম‌য়ের সং‌বেদী নক্ষ‌ত্রের মত ভা‌লোবাসায় জ্বলজ্বল ক‌রে, অাবার মা‌ঝে মা‌ঝে দেখা যায়, চ‌রিত্রগুলো দা‌য়ি‌ত্বের সম্পর্ক মোচন ক‌রে ব্য‌ক্তি-অাত্ম‌কে‌ন্দ্রিকতায় ড‌ু‌বে গি‌য়ে অলীক খড়কু‌টো অর্জ‌নে ক্ষয় হয় সাবলীলভা‌বে। অর্থাৎ, প্রণয় ও অপ্রণয় চলে হাত ধরাধরি ক‌রে, তারা কেউ কা‌রো গোলাম হ‌তে চায় না, তারা স্বকীয়তা বজায় ‌রে‌খে সমান্তরা‌লে চ‌লে।

তাহ‌সিনুল ইসলা‌মের উপন্যাসে ঠিক এভা‌বেই অ‌ঙ্কিত হ‌য়ে‌ছে প্রণয় ও অপ্রণ‌য়ের নির্জলা চিত্রকল্প। তাঁর ভাষা ঝকঝ‌কে, বর্ণনার ভ‌ঙ্গি, প্লট, স্থান, কাল, পাত্র সব মি‌লে‌মি‌শে হ‌য়ে উ‌ঠে‌ছে ট্রা‌জি-ক‌মে‌ডির রক্তাক্ত অথচ অপূর্ব রমণ। মু‌হিব, ছোটচা‌চি, শায়লা, নিলয় প্রমুখ চ‌রি‌ত্রের স্বচ্ছ বুন‌নে তাহ‌সিনুল ইসলা‌মের কুশলতারই ঋজু প্রদর্শন ধরা প‌ড়ে পু‌রো উপন্যা‌সে। পাঠকের অাদরপ্রা‌প্তির ব্যাপারটা পাঠ‌কের হাতেই রই‌লো...

----------------------------------------------------------------------------------------- মিজানুর রহমান

‘’ অসম্ভব সুন্দর একটা জার্নি করলাম,সুন্দর একটা বইয়ের সাথে।রবীন্দ্রনাথের ছোঁয়া আছে বইটাতে তাই রবীন্দ্র সংঙ্গীতের সাথে আরও মন্ত্রমুগ্ধের মতো বইটা আকৃষ্ট করেছে আমাকে।
সত্যি বলছি ভেবেছিলাম নতুন লেখক টুকরো গল্পের জন্যই বেশি ভাল বোধেহয়,উপন্যাস হয়ত অতটাও ভাল হবে না।লেখক আমাকে টিক্কা দিয়ে প্রিয় লেখকদের একজনে পরিণত হয়েছেন।আমার ভাললাগার তালিকায় নতুন একটা বই যুক্ত হয়েছে,হারিয়ে গেছি বইট ডলি

........................................................................................................ডলি সুলতানা

‘’ মাঝে মাঝে তব দেখা পাই উপন্যাসটা পড়ে ফেললাম। উপন্যাসটা সত্যি মুগ্ধকর। পুরো উপন্যাসে বুদ হয়ে ছিলাম। তরুণ প্রজন্মের একজন লেখকের ভাষা এবং কাহিনীর বর্ণনা এতো শক্তিশালী হতে পারে এটা ভাবতেই পারিনি। মাঝে মাঝে তব দেখা পাই পড়তে গিয়ে তাই মাঝে মাঝে মনে হয়েছে বিখ্যাত কোন শক্তিধর লেখকের বই পড়ছি। উপন্যাসের ভাষা মুগ্ধকর, উপন্যাসের কাহিনী বিস্মিত করে দেয়ার মতো এবং উপন্যাসের চরিত্রদের রোম্যান্টিক কথোপকথন আরও মুগ্ধকর। ‘’

---------------------------------------------------------------রেজা মাহফুজ

‘মাঝে মাঝে তব দেখা পাই’ নিয়ে অনেক পাঠকই ফেসবুকে বিভিন্ন গ্রুপে তাদের মুগ্ধতার কথা শেয়ার করছেন। তাদের মুগ্ধতা দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে যাচ্ছি। ইতোমধ্যে অনেকেরই পাঠ প্রতিক্রিয়া চোখে পড়েছে গ্রুপে। অনেকেরটা হয়তো আড়াল পড়ে গেছে। দু’ একজনের পাঠ-প্রতিক্রিয়া বেশ ভালো লাগায় সেখান থেকে কিছু অংশ শেয়ার করলাম।

'মাঝে মাঝে তব দেখা পাই পাওয়া যাবে' ঘাসফুল প্রকাশনীর স্টলে-- স্টল নং-- ১৩৭ -- মূল্য -- ১৩৫ টাকা --
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×